News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি হেফাজতে খুন করা হয়েছে নির্দোষ কৈলাশ রায়কে : বিরোধী দলনেতা
Image

সরকারি হেফাজতে খুন করা হয়েছে নির্দোষ কৈলাশ রায়কে : বিরোধী দলনেতা

আগরতলা, ১ জুলাই : সরকারি হেফাজতে খুন করা হয়েছে নির্দোষ কৈলাশ রায়কে। আজ গোয়ালাবস্তিতে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করে এমনটাই অভিযোগ করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

গোয়ালাবস্তি এলাকার কৈলাশ রায়ের পুলিশে হেফাজতে কেন্দ্রীয় সংশোধনাগারে মৃত্যু ঘটনায় প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করালেন বিরোধী দলনেতা। আজ গোয়ালাবস্তি এলাকায় গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা তলানিতে গিয়ে পৌঁছেছে, তা আবারো প্রমাণিত হল। দিনের আলোতে বিনা অপরাধে পুলিশ যেভাবে এক ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন গোয়ালাবস্তি এলাকায় বসবাসকারী বিহারী সম্প্রদায়ের জনগণের জমি হাতিয়ে নিতে সচেষ্ট রয়েছে এক ব্যক্তি। পুলিশকে ব্যবহার করে তারা ওই সাধারণ মানুষকে ঘরছাড়া করতে চাইছেন। গোয়ালাবস্তি এলাকার ১১ পরিবারের বিরুদ্ধে কোর্টের নোটিশ পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ছিল কৈলাস রায়ের পরিবারও। কৈলাস রায়ের ছেলের অভিযোগ প্রশাসনকে ব্যবহার করে তাদের জমি হাতিয়ে নেওয়ার চক্রান্ত করা হচ্ছে, এরই প্রতিবাদে আদালতের সমন ছিড়ে ফেলেছিল সে। আর তাতেই বাদে বিপত্তি। কৈলাস রায়ের ছেলেকে গ্রেপ্তার করতে আসে এনসিসি থানার পুলিশ। কিন্তু সে পলাতক থাকায় কৈলাস রায়কেই আটক করে নিয়ে যায় পুলিশ। যদিও পড়ে তার ছেলে আত্মসমর্পণ করলেও আশ্চর্যজনকভাবে কৈলাস রায়কে মুক্তি দেওয়া হয়নি। তিন দিনের রিমান্ড নিয়ে তাকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়। হঘুরাম পড়ছে তো কেন্দ্রীয় সংশোধনাগারী গত ২৯ জুন সকালে মৃত্যু হয় তার।

কৈলাসের রায়ের (৬৫) মৃত্যুকে খুন বলে অভিহিত করেছেন বিরোধী দলনেতা। তিনি বলেন, পুলিশে হেফাজতে সরকারি ভাবে তাকে খুন করা হয়েছে। সুঠাম শরীরের এক ব্যক্তি এভাবে কোনদিনই চলে যেতে পারে না। জেল হাজতে তার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়েছে। তাতেই মৃত্যু হয়েছে তার। এই মৃত্যুর জন্য যারা দায়ী তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন বিরোধীদল নেতা। এদিন গোয়ালাবস্তি এলাকার সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থেকে এর বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান তিনি।

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top