News Flash

Image

সাত সকালে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৩০ জুন : সাত সকালে বিশালগড় পূর্ব গকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় মুহূর্তের মধ্যে ছাত্র-ছাত্রী সহ শিক্ষক ও অভিভাবক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার বিবরণে জানা যায় গকুলনগর এলাকার স্থানীয় বাসিন্দা মিঠুন দেবনাথ পিতা মৃত মনিন্দ্র দেবনাথ দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিল।এলাকাবাসীরা, জানিয়েছে বেশ কয়েক মাস ধরে তাকে ঘোরাঘুরি করতে দেখেছেন। পূর্ব গকুলনগর স্কুলের পাশেই তার বাড়ি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিশালগড় হাসপাতালে পাঠিয়েছে।

জানা গেছে, বাড়িতে তার সৎ মা এবং ভাই রয়েছে। পরিবারটি খুবই দরিদ্র পরিবার হওয়াতে স্কুলের প্রধান শিক্ষক চিন্ময় মজুমদার এবং বিশালগড় থানার ওসি সনজিত সেন মৃতদেহের সৎকারের সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

Releated Posts

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top