News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কংগ্রেস জনবর্জিত, জনজাতিদের মধ্যে তাঁদের কোন অস্তিত্বই নেই : সাংসদ বিপ্লব
Image

কংগ্রেস জনবর্জিত, জনজাতিদের মধ্যে তাঁদের কোন অস্তিত্বই নেই : সাংসদ বিপ্লব

বিলোনিয়া, ২৬ জুন: কংগ্রেস জনবর্জিত। কখনোই ত্রিপুরার লোকদের এবং জনজাতিদের তাঁরা ভালোবাসেনি, সম্মান করেনি। জনজাতিদের মধ্যে কংগ্রেসের কোন অস্তিত্বই নেই। আজ বিজেপি ঋষ্যমুখ মন্ডলের উদ্যোগে ঋষ্যমুখ কমিউনিটি হলে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় এমনটাই বললেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব।

তাঁর সাথে এদিন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ কৃতি দেববর্মন। দীর্ঘদিন পর দুই সাংসদের একই সাথে সাংগঠনিক বৈঠকে যোগদান কে কেন্দ্র করে কার্যকর্তাদের মধ্যে ছিল বিপুল উৎসাহ।এছাড়াও ছিলেন ঋষ্যমুখ মন্ডল সভাপতি নকুল পাল, ৩৫ বিলোনিয়া মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত, বিজেপি দক্ষিণ জেলা সভাপতি দ্বীপায়ন চৌধুরী, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিপ্লব কুমার দেব বলেন, বিজেপি দলের সাংগঠনিক বৈঠক ধারাবাহিকভাবে চলতে থাকে। তিনি বলেন কেন্দ্র এবং রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি দল। তাই সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি কার্যকর্তাদের সামনে তুলে ধরে জনগণের কাছে পৌঁছানোই হলো লক্ষ্য। সম্প্রতি বিজেপি দল এবং জনজাতিদের নিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের মন্তব্য সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন এরা জনবর্জিত, কখনোই ত্রিপুরার লোকদের এবং জনজাতিদের ওরা ভালোবাসেনি, সম্মান করেনি। এরা অন্যের সমালোচনা করে নিজেকে তুলে ধরতে চায়। কারণ জনজাতিদের মধ্যে এদের অর্থাৎ কংগ্রেসের কোন অস্তিত্বই নেই।

Releated Posts

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top