News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঊনকোটি জেলা কংগ্রেসে ‘জনগণের মন কি বাত’ প্রচারাভিযান: বাড়ি বাড়ি গিয়ে বিজেপি ব্যর্থতা তুলে ধরছে কংগ্রেস
Image

ঊনকোটি জেলা কংগ্রেসে ‘জনগণের মন কি বাত’ প্রচারাভিযান: বাড়ি বাড়ি গিয়ে বিজেপি ব্যর্থতা তুলে ধরছে কংগ্রেস

ঊনকোটি, ২২ জুন : “মাননীয় প্রধানমন্ত্রী এবার আপনি জনগণের মন কি বাত শুনুন”—এই স্লোগানকে সামনে রেখে শনিবার ঊনকোটি জেলা কংগ্রেস এক অভিনব জনসংযোগ কর্মসূচি শুরু করেছে। কৈলাশহরের পাইতুর বাজার নতুন মোটর স্ট্যান্ড থেকে এই প্রচার অভিযান শুরু হয়ে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরছেন কংগ্রেস নেতা-কর্মীরা।

কংগ্রেসের এই প্রচারের মূল লক্ষ্য হলো বিজেপি সরকারের এগারো বছরের নানা ব্যর্থতা তুলে ধরা। লিফলেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব এবং কৈলাশহরের মানুষের কাছে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত রেল ও বিমান পরিষেবা চালুর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে।

এই কর্মসূচিতে জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান, নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য ও চন্দ্রশেখর সিনহা সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব অংশ নিচ্ছেন।

জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী কৈলাশহরে রেল ও বিমান পরিষেবার কথা বলেছিলেন, কিন্তু আজও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। মানুষ আমাদের কথায় সাড়া দিচ্ছে এবং তাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো আমাদের কাছে তুলে ধরছে।

কংগ্রেসের এই সরাসরি জনসংযোগ কর্মসূচি ঊনকোটি জেলার রাজনৈতিক মহলে নতুন করে আগ্রহের সৃষ্টি করেছে। সাধারণ মানুষ এই প্রচারে কতটা সাড়া দেন এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব কী হয়, এখন সেটাই দেখার বিষয়।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top