News Flash

Image

গুয়াহাটির হাতিগাঁওয়ে চার আফগান নাগরিক আটক, তদন্ত চলছে

হাতিগাঁও, ২২ জুন: গুয়াহাটির হাতিগাঁও এলাকার লিটল ফ্লাওয়ার স্কুলের কাছে একটি ভাড়া বাড়ি থেকে চার আফগান নাগরিককে আটক করেছে গুয়াহাটি পুলিশ। এই চারজনকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম আমান খান, রিজওয়ান খান, ইউসুফ জাহিদ এবং আসিফ রানা বলে জানা গেছে।

পুলিশের জানিয়েছে, গ্রেফতারকৃতদের কারোরই বৈধ ভিসা বা ভারতে থাকার অনুমতিপত্র ছিল না। অভিযানের সময় তাদের কাছ থেকে কিছু আপত্তিকর নথিপত্র উদ্ধার করা হয়েছে, যা পুলিশ ধারণা করছে, গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। এই নথিপত্রের ভিত্তিতে ঘটনার গভীরে তদন্ত শুরু করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের সঙ্গে আন্তর্জাতিক চোরাচালান চক্র বা অন্যান্য অবৈধ কার্যকলাপের সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে, এই ঘটনা শহরে অবৈধ বিদেশি নাগরিকদের উপস্থিতি ও তাদের সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

পুলিশ প্রশাসন জানিয়েছে, তদন্তের স্বার্থে এই মামলায় আরও কিছু তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে।

Releated Posts

অরুণাচলে ৩৬ ঘণ্টায় গুরুত্বপূর্ণ সড়ক সচল করল বিআরও, আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২

ইটানগর, ২৮ জুন (আইএএনএস): প্রবল বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির পর মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে অরুণাচল…

ByByNews Desk Jun 28, 2026

অসমের ‘হাড়গিলা আর্মি’-র ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর, কুসংস্কার ভেঙে সংরক্ষণের অনন্য দৃষ্টান্ত

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): অসমের মহিলাদের নেতৃত্বে গড়ে ওঠা ‘হাড়গিলা আর্মি’-র ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার…

ByByNews Desk Jun 28, 2026

অম্বুবাচী মহাযোগে কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি ভক্তের সমাগম: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ২৭ জুন (আইএএনএস): চলতি বছরের অম্বুবাচী মহাযোগ উপলক্ষে নীলাচল পাহাড়ে অবস্থিত ঐতিহাসিক কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি…

ByByNews Desk Jun 27, 2026

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top