News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই মেরামতের প্রযুক্তি আসছে : বিদ্যুৎ মন্ত্রী
Image

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই মেরামতের প্রযুক্তি আসছে : বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৮ জুন: রাজ্যে ১৮০০ কোটি টাকার বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো আধুনিকীকরণ প্রকল্পের কাজ জোরকদমে চলেছে বলে আজ জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। একই সঙ্গে তিনি জানান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই বিদ্যুৎ লাইনে মেরামত করার ‘লাইভ লাইন ওয়ার্ক’ প্রযুক্তি খুব শীঘ্রই চালু হতে চলেছে।

আজ গোমতি জেলার অন্তর্গত অমরপুরে একটি নতুন ১৩২ কেভি সাবস্টেশন উদ্বোধনের সময় মন্ত্রী এই ঘোষণা দেন। তিনি বলেন, ভারত সরকার ও বিশ্বব্যাঙ্কের যৌথ সহযোগিতায় নির্মিত এই সাবস্টেশন অমরপুর, চেলাগাং, রাঙামাটি, মালবাসা, থলছড়া, দেববাটি, অনারাইবাড়ি, কাস্কো, খামারিয়াবাড়ি সহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষদের উপকৃত করবে।

মন্ত্রী জানান, বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রয়োজন যাতে না পড়ে, সে লক্ষ্যে নতুন প্রযুক্তি আনা হচ্ছে। তাছাড়া বিদ্যুৎ দপ্তরকে আরও উন্নত করতে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—গ্রীষ্মকালে অতিরিক্ত চাপ সামাল দেওয়া, ড্রোন ব্যবহার করে বিদ্যুৎ টাওয়ারে ত্রুটি শনাক্ত করা ও রক্ষণাবেক্ষণ করা, এবং দুর্যোগের সময় বিকল্প ব্যবস্থা হিসেবে মোবাইল সাবস্টেশন চালু করা।

তিনি আরও বলেন, ভারত সরকার ও বিশ্বব্যাঙ্কের সহায়তায় রাজ্যে মোট ৯টি নতুন ১৩২ কেভি সাবস্টেশন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে ৮টির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং ১টির নির্মাণ কাজ চলমান। এছাড়াও আগরতলা ৭৯ টিলা থেকে রুখিয়া পর্যন্ত পুরনো লাইনগুলিতে নতুন প্রযুক্তির কন্ডাক্টর বসানো হচ্ছে। আবার, আমবাসা থেকে গোঁদা টুইসা পর্যন্ত নতুন টাওয়ার লাইন নির্মাণের কাজ উত্তর-পূর্বাঞ্চল পরিষদের আর্থিক সহায়তায় শুরু হয়েছে।

বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের উদ্দেশ্যে তিনি বলেন, গ্রাহকদের যেকোনো অভিযোগ ধৈর্য সহকারে শুনে দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…

ByByNews Desk Jun 27, 2026

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top