News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল এলাকাবাসী
Image

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল এলাকাবাসী

আগরতলা, ১৭ জুন : দীর্ঘ চল্লিশ বছর ধরে কদমতলা থেকে ধর্মনগর যাওয়ার মূল সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। কিন্তু একাধিকবার প্রশাসনের নিকট রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসলেও কাজের কাছ কিছুই হয়নি। তাউ আজ বাধ্য হয়ে রাস্তা অবরোধে সামিল হয়েছেন ইচাই জয়পুর এলাকার বাসিন্দারা। এদিকে, অবরোধের ফলে রাস্তার দুই দিকে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে নিত্যযাত্রীদের চরম দূর্ভোগে পড়তে হয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ।

ঘটনার বিবরণে এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘ ৪০ বছর ধরে কদমতলা থেকে ধর্মনগর যাওয়ার মূল সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। ওই রাস্তাটি ইচাই জয়পুর এলাকায় পথ চলাচলের একমাত্র রাস্তা। বিগত দিনেও রাস্তা সংস্কারের দাবিতে একাধিবার বার। পথ অবরোধে সামিল হয়েছিলেন এলাকাবাসী। তখনও অনেকবার সংবাদ মাধ্যমে ওই খবরটি প্রকাশিত হয়েছিল। তখন প্রশাসনের তরফ থেকে অবরোধকারীদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাস্তাটি সংস্কার করে দেওয়া হবে। তখন ওই আশ্বাসের ভিত্তিতে রাস্তা অবরোধ মুক্ত প্রত্যাহার হলেও বাস্তবে রাস্তাটি সংস্কার করা হয়নি। তাই আজ বাধ্য হয়ে এলাকাবাসীরা পথ অবরোধে শামিল হয়েছেন।

এদিকে অবরোধের ফলে রাস্তার দুই দিকে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে নিত্যযাত্রীদের চরম দূর্ভোগে পড়তে হয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলছে।সংবাদ লেখা অব্দি পথ অবরোধ অব্যাহত রয়েছে।

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top