News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেতন বঞ্চনার শিকার সাফাই কর্মীরা, প্রতিবাদে বিক্ষোভ
Image

বেতন বঞ্চনার শিকার সাফাই কর্মীরা, প্রতিবাদে বিক্ষোভ

আগরতলা, ১২ জুন : তিন মাস ধরে বেতন না পেয়ে মেলাঘর পৌরসভার ২৪ জন সাফাই কর্মী। বকেয়া বেতন প্রদানের দাবিতে পৌরসভার মূল ফটকের সামনে ধর্ণা বসলেন তাঁরা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, মেলাঘর পুর নিগমের অধীন যতজন সাফাই কর্মী রয়েছে গত ৫ মাস ধরে তাদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত। যে সাফাই কর্মীরা পুর নিগমের অধীনে সাফাই কাজ করে। তারা নিজেদের সংসার প্রতিপালন করে থাকেন। যারা সাফাই কাজের পর মাসের শেষে যে কয়টা টাকা টাকা একমাত্র ভরসা, সাফাই কর্মীদের সেই বেতন থেকে বঞ্চিত রেখেছে মেলাঘর পুর নিগম। সাফাই কর্মীরা মাসের পর মাস দিনের পর দিন পুর নিগমের আধিকারিকদের দরজায় দরজায় গিয়ে একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও সাফাই কর্মীদের তাদের ন্যায্য বেতন মিটিয়ে দেওয়া হচ্ছে না, অথচ পুরো নিগম মেলাঘরবাসীর কাছ থেকে প্রতি মাসে খাজনা ঠিকই আদায় করে নিচ্ছে।

কিন্তু যারা মেলাঘরকে প্রতিদিন সাফাই করার মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখছেন সেই সাফাই কর্মীদের সাথেই পুর নিগমের এই ধরনের আচরণ। সাফাই কর্মীরা, গত ৫ মাস ধরে তাদের ন্যায্য বেতন না পেয়ে তাদের সংসার প্রায় অচল হয়ে যাওয়ার মত অবস্থা কিন্তু তারপরেও মেলাঘর পুরনিগম তাদের ন্যায্য পাওনা মিটিয়ে দিচ্ছে না। সাফাই কর্মীরা যতবার বেতন চাইতে পুর নিগম অফিসে গিয়েছে ততবারই তাদেরকে আশ্বাস দিয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে বৃহস্পতিবার দুপুরে বাধ্য হয়ে সাফাই কর্মীরা মেলাঘর পুর নিয়ম কার্যালয় অফিসে থালা নিয়ে ভিক্ষা চাওয়ার মাধ্যমে ধর্ণায় বসেন।

তাদের দাবি তাদের ন্যায্য পাওনা মিটিয়ে দিতে হবে। অনেকেরই দাবি সাফাই কর্মীদের বেতন না পাওয়ার পেছনে একমাত্র দায়ী মেলাঘর পুর নিগম, তাদের গাফিলতির কারণেই সাফাই কর্মীরা এতদিন ধরে তাদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত।

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top