News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য, প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল
Image

সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য, প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল

আগরতলা, ৯ জুন : সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীকে নিয়ে কংগ্রেস দলের ছাত্রযুব নেতা মঃ শাহজাহান ইসলামের বক্তব্যকে ঘিরে বিজেপি সদর জেলা কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এদিনের বিক্ষোভ মিছিল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য প্রকাশের দায়ে তাকে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানানো হয়েছে।

এদিন বিজেপি সদর জেলার শহরাঞ্চলের সভাপতি অসীম ভট্টাচার্য বিক্ষোভ মিছিল থেকে বলেন, ভারতীয় জনতা পার্টি চায় ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রতি বজায় রাখার জন্য। কিন্তু বিরোধীরা শান্তি সম্প্রীতি বিনষ্ট করার জন্য দিনের পর দিন চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি বর্তমান রাজ্য সরকার সবকা সাথ সবকা বিকাশের লক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের স্বার্থে কাজ করে যাচ্ছে, এমনকি সকল সম্প্রদায়ের মানুষের উন্নয়নে সরকার সমানভাবে কাজ করছে। কিন্তু এই মুহূর্তে রাজ্যে এক অস্থির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে কংগ্রেস। তাদের শীর্ষ নেতৃত্বরা শাহজাহান ইসলামের মতো ব্যক্তিদের সমর্থন করছে। সভ্যসমাজ এধরনের বক্তব্য কোনোভাবেই মেনে নেবে না বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য গত ৭ জুন প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ করেছেন কংগ্রেসের যুবনেতা শাহজাহান ইসলাম। তারই প্রতিবাদে প্রদেশ বিজেপির তরফে সোমবার আগরতলায় এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এমনকি শাহজাহানের বিরুদ্ধে মামলাও করা হয় পশ্চিম থানায়। এদিকে এদিন আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে যুব কংগ্রেস নেতা শাহজাহানকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। মিছিলটি বিজেপির প্রদেশ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহর আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন বিজেপির এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কংগ্রেস ভবনের সামনে কড়া নিরাপত্তা লক্ষ্য করা গেছে।

Releated Posts

সবরিমালা ইস্যুতে মোদির ‘নীরবতা’ প্রসঙ্গে রাহুলের দাবি ঘিরে বিতর্ক

নয়াদিল্লি, ৩০ মার্চ (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র বিরুদ্ধে সবরিমালা মন্দির ইস্যুতে ‘নীরব’ থাকার অভিযোগ…

ByByNews Desk Mar 30, 2026

উৎসাহ-উদ্দীপনায় কর্নাটকে উগাদি উদ্‌যাপন, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বেঙ্গালুরু, ১৯ মার্চ: উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বৃহস্পতিবার কর্নাটক জুড়ে উদ্‌যাপিত হচ্ছে উগাদি উৎসব। এই উপলক্ষে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন…

ByByNews Desk Mar 19, 2026

বাজেট অধিবেশন শুরু হতেই উত্তাল উত্তরপ্রদেশ বিধানসভা, এসপি বিধায়কদের ‘গভর্নর গো ব্যাক’ স্লোগানে উত্তেজনা

লখনউ: সোমবার উত্তরপ্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতেই তীব্র হট্টগোলের সৃষ্টি হয়। রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের যৌথ অধিবেশনে ভাষণের…

ByByadmin Feb 9, 2026

পশ্চিম বর্ধমানে একাধিক জায়গায় ইডি-র হানা, ব্যবসায়ী ও পুলিশ আধিকারিকের বাড়িতে তল্লাশি

কলকাতা, ৩ ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় একযোগে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ…

ByByadmin Feb 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top