News Flash

  • Home
  • প্রধান খবর
  • নকশালবিরোধী অভিযানে ঐতিহাসিক সাফল্যের জন্য জওয়ান ও আধিকারিকদের সংবর্ধনা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Image

নকশালবিরোধী অভিযানে ঐতিহাসিক সাফল্যের জন্য জওয়ান ও আধিকারিকদের সংবর্ধনা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নয়াদিল্লি, ৭ জুন : সাম্প্রতিক নকশালবিরোধী অভিযানে অসাধারণ সাফল্যের জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের অভিনন্দন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সহযোগিতা মন্ত্রী শ্রী অমিত শাহ। আজ নয়াদিল্লিতে এই গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি জানান, “মোদী সরকার ভারতের মাটি থেকে নকশালবাদের সম্পূর্ণ অবসান ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এক্স -এ দেওয়া এক পোস্টে অমিত শাহ লেখেন—”সাম্প্রতিক নকশালবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া অফিসারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের ঐতিহাসিক সাফল্যের জন্য অভিনন্দন জানালাম। আমি সেই সাহসী জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করার অপেক্ষায় রয়েছি, যাঁদের সাহসিকতায় এই অপারেশন সফল হয়েছে। শীঘ্রই ছত্তিশগড়ে তাঁদের সঙ্গে দেখা করব।”

এই অভিযানটি সংঘটিত হয় ১৮ মে থেকে ২১ মে, ২০২৫-এ ছত্তিশগড়ের অভ্যন্তরীণ অরণ্যাঞ্চল আবুজমাড়-এ। অভিযান চালান ছত্তিশগড় পুলিশ ও বিভিন্ন জেলার ডিআরজি ইউনিট—নারায়ণপুর, দান্তেওয়াড়া, কন্ডাগাঁও ও বিজাপুর জেলা মিলিতভাবে।

২১ মে তারিখে বোটার গ্রাম সংলগ্ন জঙ্গলে সংঘটিত এনকাউন্টারে সিপিআই (মাওবাদী)-র সাধারণ সম্পাদক ও পলিটব্যুরো সদস্য বাসবরাজু ওরফে গগন্না-সহ মোট ২৭ জন নকশাল নিহত হয়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র এবং গুলি উদ্ধার হয়।

এই সাফল্য উপলক্ষে আজ নয়াদিল্লিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ ছত্তিশগড়ে সাম্প্রতিক নকশালবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আধিকারিকদের সম্মানিত করেন। তিনি তাঁদের এই ঐতিহাসিক সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং তাঁদের নিরলস পরিশ্রম ও সাহসিকতার প্রশংসা করেন। সম্মানপ্রাপ্ত আধিকারিকদের মধ্যে ছিলেন ছত্তিশগড়ের পুলিশ মহাপরিদর্শক শ্রী অরুণ দেব গৌতম, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (নকশালবিরোধী অভিযান/এসআইবি/এসটিএফ) শ্রী বিবেকানন্দ, বাস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক শ্রী সুন্দররাজ, নারায়ণপুর জেলার পুলিশ সুপার শ্রী প্রভাত কুমার, বিজাপুর জেলার পুলিশ সুপার শ্রী জিতেন্দ্র যাদব এবং নকশালমুক্ত বাস্তার জেলার পুলিশ সুপার শ্রী শলভ সিং। তাঁদের নেতৃত্ব ও পরিকল্পনায় পরিচালিত এই অভিযানেই বিপজ্জনক মাওবাদী নেতাসহ ২৭ জন নকশাল নিহত হয়, যা দেশের নকশাল দমন ইতিহাসে এক বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী শ্রী বিষ্ণু দেব সাই, উপ-মুখ্যমন্ত্রী শ্রী বিজয় কুমার শর্মা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব শ্রী গোবিন্দ মোহন, গোয়েন্দা ব্যুরোর পরিচালক শ্রী তপন ডেকা, সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top