News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভয়ঙ্কর মাওবাদী নেতা ভাস্কর এনকাউন্টারে নিহত, মাথার দাম ছিল ৪৫ লক্ষ টাকা
Image

ভয়ঙ্কর মাওবাদী নেতা ভাস্কর এনকাউন্টারে নিহত, মাথার দাম ছিল ৪৫ লক্ষ টাকা

ভুবনেশ্বর, ৭ জুন : ছত্তিশগড়-ওড়িশা সীমান্তবর্তী বিজাপুর জেলার জাতীয় উদ্যান এলাকায় চলমান এক বিশাল নকশাল বিরোধী অভিযানে নিরাপত্তাবাহিনী বড়সড় সাফল্য অর্জন করল। এই অভিযানে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলিযুদ্ধে নিহত হয়েছে মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা ভাস্কর রাও ওরফে মৈলারাপু আদেল্লু।

ভাস্কর রাও সিপিআই (মাওবাদী)-এর তেলেঙ্গানা রাজ্য কমিটির সদস্য ছিলেন। তাঁর দেহ শুক্রবার উদ্ধার করে বাহিনী। উদ্ধার হয়েছে একটি একে-৪৭ রাইফেল, বিস্ফোরক ও বিপুল পরিমাণ অস্ত্র-শস্ত্র। সূত্রের খবর অনুযায়ী, নিহত ব্যক্তি ভাস্কর রাও ওরফে মৈলারাপু আদেল্লু বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাঁর মাথার দাম ছত্তিশগড়ে ২৫ লক্ষ ও তেলেঙ্গানায় ২০ লক্ষ, মোট ৪৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ভাস্কর রাওর বয়স ৫৩ বছর। তিনি তেলেঙ্গানার আদিলাবাদ জেলার বোয়াথ মণ্ডলের পোচেরা গ্রামের বাসিন্দা ছিলেন। জাতিগতভাবে তিনি অনগ্রসর শ্রেণির (মাদিগা) অন্তর্গত ছিলেন।

এর আগেও বৃহস্পতিবার, একই অভিযানে সিপিআই (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম ওরফে সুধাকরের দেহ উদ্ধার করেছিল বাহিনী। তাঁর কাছ থেকেও একটি একে-৪৭ রাইফেল উদ্ধার হয়। নিরাপত্তাবাহিনীর এই টানা অভিযান মাওবাদীদের ঘাঁটিতে বড় ধাক্কা বলেই মনে করছেন গোয়েন্দা কর্মকর্তারা।

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top