News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সদর মহকুমা শাসকের কাছে সিপিআইএমের ডেপুটেশন
Image

সদর মহকুমা শাসকের কাছে সিপিআইএমের ডেপুটেশন

আগরতলা, ৬ জুন : বন্যা কবলিত এলাকাগুলিকে অবিলম্বে স্যানিটাইজ করা সহ একাধিক দাবিতে আজ সদী মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে সিপিআইএম সদর মহকুমা কমিটি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমল চক্রবর্তী বলেন, কিছু দিন আগে টানা বৃষ্টির জেরে আগরতলা শহর জলমগ্ন হয়ে পড়ে। টানা বৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন এলাকার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন। পরবর্তী সময়ে বন্যা কবলিত এলাকাগুলোর পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করেছে। তাই একাধিক দাবিতে আজ মহকুমা শাসকেী নিকর ডেপুটেশনে মিলিত হয়েছেন তাঁরা।

তাঁদের দাবিগুলে হল, বন্যা কবলিত এলাকাগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে অবিলম্বে স্যানিটাইজ করতে হবে এবং সেইসব এলাকায় স্বাস্থ্য শিবির স্থাপন এবং বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা, রাজনৈতিক পরিচয় এড়িয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদান করা, বন্যা কবলিত ব্যক্তিদের যারা ক্যাম্প থেকে ফিরে আসবেন রেগার ১৫ দিনের বিনামূল্যে রেশনও দেওয়া এবং আসন্ন বন্যার আগে আগাম প্রস্তুতির জন্য পর্যাপ্ত নৌকা এবং ড্রেন রক্ষণাবেক্ষণ এবং অবৈধ নির্মাণ অবিলম্বে বন্ধ করার মতো পদক্ষেপ নেওয়া উচিত।

তাছাড়া, নিয়মিত পরিদর্শনের মাধ্যমে কাটা খাল বাঁধের রক্ষণাবেক্ষণ এবং হাওড়া নদী ও কাটা খালের নাব্যতা উন্নত করার জন্য অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা এবং আগরতলায় বন্যার হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হোক।

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top