News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরে পুলিশের গোপন অভিযানে ইয়াবা, পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেফতার এক নারী
Image

ধর্মনগরে পুলিশের গোপন অভিযানে ইয়াবা, পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেফতার এক নারী

আগরতলা, ৩০ মে : ধর্মনগর মহকুমার সোনারেরবাসা এলাকা থেকে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করল ধর্মনগর থানার পুলিশ।

জানা গেছে, শনিবার ভোররাতে প্রায় তিনটা নাগাদ ধর্মনগর থানার পুলিশ একটি বিশেষ অভিযান চালায়। পুলিশের কাছে আগেই খবর ছিল যে, সোনারেরবাসা এলাকার হেলাল মিয়ার বাড়িতে মাদকজাতীয় দ্রব্য মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে ধর্মনগরের এসডিপিও ও ওসির নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে হেলাল মিয়ার বাড়ি থেকে উদ্ধার হয় মোট ৭,৮০০ ইয়াবা ট্যাবলেট, একটি পিস্তল এবং চারটি তাজা গুলি। এসময় পুলিশ হেলাল মিয়ার স্ত্রী মামন বেগমকে গ্রেফতার করে নিয়ে আসে ধর্মনগর থানায়। ঘটনার বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানান উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও জারি থাকবে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top