News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরে টাউন হল সংলগ্ন রাস্তায় চরম বেহাল দশা, বর্ষাকালে বিপদে পথচারী ও যানবাহন
Image

ধর্মনগরে টাউন হল সংলগ্ন রাস্তায় চরম বেহাল দশা, বর্ষাকালে বিপদে পথচারী ও যানবাহন

আগরতলা, ৩০ মে : ধর্মনগরে টাউন হল সংলগ্ন রাস্তায় চরম বেহাল দশায় পরিনত হয়ে রয়েছে। সম্প্রতি প্রবল বর্ষণের ফলে রাস্তাটিতে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। যেখানে জমে থাকা বৃষ্টির জল পথ চলাকে করে তুলেছে অত্যন্ত দুর্বিষহ।

ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ছোট টাউন হল তথা অর্ধেন্দু স্মৃতি ভবন শহরের সাংস্কৃতিক, সামাজিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। অথচ এই গুরুত্বপূর্ণ ভবনের পাশের প্রধান সড়কটি মাঝখানে দেওয়াল নির্মাণের কারণে দীর্ঘদিন ধরে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। ফলে বাধ্য হয়ে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের বিকল্প হিসেবে ব্যবহার করতে হচ্ছে পাশের একটি সরু গলি। কিন্তু সেই গলির অবস্থা আরও শোচনীয়। সম্প্রতি প্রবল বর্ষণের ফলে রাস্তাটিতে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। যেখানে জমে থাকা বৃষ্টির জল পথ চলাকে করে তুলেছে অত্যন্ত দুর্বিষহ।

এই রাস্তায় প্রতিদিন শতাধিক ই-রিকশা, অটো, বাইক ও অসংখ্য পথচারী যাতায়াত করেন। ফলে প্রতিনিয়তই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। এই দুর্ভোগের শিকার হয়ে সাংবাদিকদের একজন ই-রিস্কা চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে যাত্রী নিয়ে চলাচল করাই কষ্টসাধ্য। গাড়ি বারবার দুলে যায়,যাত্রীরা বিরক্ত হন। এমনকি গাড়ির যন্ত্রপাতিও নষ্ট হয়ে যাচ্ছে।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top