News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুলিশের হাতে ধরা পড়তেই চরম পদক্ষেপ অভিযুক্ত নেশা কারবারির
Image

পুলিশের হাতে ধরা পড়তেই চরম পদক্ষেপ অভিযুক্ত নেশা কারবারির

আগরতলা, ২৮ মে : ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডে ফের মাদকচক্রের জালে এক চিহ্নিত মাদক বিক্রেতা ধরা পড়েছে। গোপন সূত্রে পাওয়া খবরে ভিত্তিতে আজ কৈলাসহর থানার পুলিশ অভিযান চালিয়ে আজাদ আলী (৫৮)-র বাড়ি থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করেছে। অভিযানে বাজেয়াপ্ত করা হয় মোট নব্বই কৌটা ব্রাউন সুগার। অভিযুক্ত পুলিশের হাতে ধরে আত্মহত্যা চেষ্টা করেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজাদ আলী দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে যুক্ত এবং পূর্বেও এই অভিযোগে একাধিকবার গ্রেপ্তার হয়েছে। আজকের অভিযানের সময় পুলিশের উপস্থিতিতে সে অসুস্থতার ভান করে জানায়, তার রক্তচাপ বেড়েছে ও ঔষধ খেতে হবে। পুলিশ সন্দেহ না করে তাকে ঔষধ খাওয়ার অনুমতি দিলে সে সুযোগ নিয়ে বিষ জাতীয় দ্রব্য সেবন করে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ।

ঘটনাটি বুঝতে পেরে পুলিশ তড়িঘড়ি তাকে উদ্ধার করে ভগবান নগর জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আজাদ আলী পুলিশি নিরাপত্তায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল হলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আজাদ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে। এতদিনে এলাকার মানুষের নাকের ডগায় বসে যে মাদক কারবার চলছিল। তা নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন, শুধুমাত্র আজাদ আলী নয়—এই চক্রের সঙ্গে যারা যুক্ত, তাদের সবাইকে শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। তারা প্রশাসনের কাছে মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top