News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ইলেকট্রিক এবং সিএনজি অটোর দৌলতে বাস গাড়ির পরিষেবা বন্ধ হওয়ার পথে
Image

ইলেকট্রিক এবং সিএনজি অটোর দৌলতে বাস গাড়ির পরিষেবা বন্ধ হওয়ার পথে

আগরতলা, ২৭ মে : ইলেকট্রিক এবং সিএনজি অটোর দৌলতে বাস গাড়ির পরিষেবা বন্ধ হওয়ার পথে এসে দাঁড়িয়েছে। এতে ক্ষতির সম্মুখীন বাস পরিষেবা।

প্রসঙ্গত, তেলিয়ামুড়া আগরতলা সড়কে রয়েছে ২৮ টি বাস গাড়ি। বাস গাড়ির সাথে যুক্ত শ্রমিকদের অভিযোগ, বাস গাড়ির যাত্রীদের ইলেকট্রিক অটো এবং সিএনজি চালিত অটো রোজই তেলিয়ামুড়া – আগরতলা সড়কে অহরহ ট্রিপ দিচ্ছে। এতে ক্ষতির সম্মুখীন বাস পরিষেবা। এই সমস্যার সমাধানের দাবিতে গতকালকে সোমবার সকাল থেকে তেলিয়ামুড়া- আগরতলা ভায়া আগরতলা তেলিয়ামুড়া সড়কে বাস পরিষেবা বন্ধ রয়েছে। এর ফলে গত দুইদিন ধরেই তেলিয়ামুড়ায় সাধারণ যাত্রীরা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তেলিয়ামুড়ার বিভিন্ন স্ট্যান্ড এলাকাগুলিতে সকাল থেকেই গাড়ির অপেক্ষায় যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাঁশগাড়ীর শ্রমিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে ম্যাক্স গাড়ির চালকরা ও নির্দিষ্টকালের বন্ধের সমর্থন জানিয়েছে। আজ সকাল থেকে বিভিন্ন স্ট্যান্ডে দেখা গেছে বাস এবং ম্যাক্স এর চালকরা অটো গাড়ি থামিয়ে যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে। এই ঘটনাগুলিকে কেন্দ্র করে টেলিয়ামুড়া এখন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। এদিকে সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা সম্মুখীন হচ্ছে অথচ এখনো পর্যন্ত সমস্যা নিরসনে প্রশাসনকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না। আজ সকালে দেখা গেছে বিভিন্ন স্ট্যান্ডে অনেক অসুস্থ রোগী চিকিৎসার জন্য আগরতলা যেতে না পেরে বাড়িতে ফিরে যেতে বাধ্য হচ্ছে।

Releated Posts

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top