News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রদ্যোত কিশোরের সাথে অভব্য আচরণ করেছেন গোমতী জেলাশাসক, অপসরণের দাবি জানালো ওয়াইটিএফ, আন্দোলনের হুমকি
Image

প্রদ্যোত কিশোরের সাথে অভব্য আচরণ করেছেন গোমতী জেলাশাসক, অপসরণের দাবি জানালো ওয়াইটিএফ, আন্দোলনের হুমকি

আগরতলা, ২৬ মে : প্রদ্যোত কিশোরের সাথে অভব্য আচরণ করেছেন গোমতী জেলার জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা। তাই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার নিকট অপসারণের দাবি জানালো ওয়াইটিএফ। নতুবা আগামী চারদিন পর গোমতী জেলার প্রতিটি সরকারি দপ্তরে তালা লাগিয়ে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে, হুমকি দেয় মথার যুব সংগঠনের নেতৃত্বরা।

এদিন সাংবাদিক সম্মেলনে তিপরা মথা যুব সংগঠনের এক নেতা বলেন, গতকাল গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমার সঙ্গে প্রদ্যোত কিশোর দেববর্মন এবং এডিসির সিইএম তাঁর সরকারি বাসভবনে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু জেলা শাসক তাঁদের সাথে দেখা করেন নি। ন্যূনতম সৌজন্যতা ও দেখায়নি। এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে গোটা রাজ্যে। ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তিপরা মথা যুব সংগঠন।

তাঁর কথায়, প্রদ্যোত কিশোর দেবর্বমণ জরুরি ভিত্তিতে দেখা করতে গিয়েছিলেন। জেলা শাসক প্রশাসনের চালকের আসনে বসে রয়েছেন। কিন্তু জনগণ সমস্যা নিয়ে তাঁর কাছে গেলে দেখা করার সুযোগ দেওয়া হয় না। তাই আগামী চার দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর নিকট অপসরণের দাবি জানিয়েছে মথা যুব সংগঠন। অথবা তাঁকে ক্ষমা চাইতে এবং বদলি করার দাবি জানায়। নতুবা চারদিন পর গোমতী জেলার প্রতিটি সরকারি দপ্তরে তালা লাগিয়ে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে, হুমকি দেয় তাঁরা।

Releated Posts

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top