News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাম্প অপারেটরের চাকুরী কেলেঙ্কারির অভিযোগে বিক্ষোভে সামিল গ্রামবাসী
Image

পাম্প অপারেটরের চাকুরী কেলেঙ্কারির অভিযোগে বিক্ষোভে সামিল গ্রামবাসী

আগরতলা, ২৩ মে : পাম্প অপারেটরের চাকুরী কেলেঙ্কারির অভিযোগে পাম্পের দরজায় অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিলো গ্রামবাসী। ওই ঘটনায় কমলাসাগর বিধানসভার ২৬ কার্ড এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত কয়েক মাস পূর্বে ২৬ কার্ড খামারের ভিতর একটি জলের পাম্প বসানো হয়। যথারীতি এলাকার বিধায়িকা স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ নেতৃত্বরা আলোচনাক্রমে এবং রেজুলেশন লেখা হয়েছিল চার নম্বর ওয়ার্ড থেকে একজন বেকার যুবককে সেখানে চাকরি দেওয়া হবে। কিন্তু আচমকা প্রাক্তন পঞ্চায়েত প্রধানের ছেলে অমরেশ সরকারকে সেই চাকরি দিয়ে দেয়। এরই প্রেক্ষিতে জনগণ আন্দোলনে নামেন তাঁরা।

স্থানীয়দের অভিযোগ, মন্ডল সভাপতি এবং বিধায়িকা মোটা অঙ্গের টাকা খেয়ে চাকরি তাকে দিয়ে দিয়েছে। এই কারনেই এদিন তালা ঝুলিয়ে আন্দোলনে নামে এলাকার লোকজন।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top