News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৪২ জন হজযাত্রী ত্রিপুরা থেকে মক্কার উদ্দেশ্যে রওয়ানা
Image

৪২ জন হজযাত্রী ত্রিপুরা থেকে মক্কার উদ্দেশ্যে রওয়ানা

আগরতলা, ১৫ মে: ত্রিপুরার হজ যাত্রীরা আজ মক্কা এবং মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন৷ ত্রিপুরা থেকে মোট ৪২ জন হজে যাচ্ছেন৷ আজ আগরতলার মহারাজা বীরবিক্রম মানিক্য বিমানবন্দরে হজ যাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে৷ অনেকেই প্রথমবার হজে যাচ্ছেন৷ হজ যাত্রীদের পরিবারের অন্য সদস্যরাও এদিন বিমানবন্দরে তাঁদের বিদায় জানাতে এসেছিলেন৷

হজ যাত্রা সম্পর্কে এক ব্যক্তি জানিয়েছেন, সারা রাজ্য থেকে ৪২ জন হজ যাত্রী আজ মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন৷ ১৮ মে তাঁরা কলকাতা থেকে আরব দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন৷ কেন্দ্রীয় হজ কমিটি এই হজ যাত্রায় ভীষণ সহায়তা করেছে৷ আল্লাহ-র দরবারে সকলের জন্য প্রার্থনা করার জন্য হজে যাচ্ছে৷ হজ যাত্রীদের পাসপোর্ট, ভিসা-সহ যাবতীয় প্রয়োজনীয় বিষয়ে কেন্দ্রীয় হজ কমিটির সহযোগিতা মিলেছে৷

এদিন তিনি আরও বলেন,হজে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাষার মানুষ আসেন৷ তাঁদের সকলের সাথে ঐকাত্মিক সম্পর্ক স্থাপন করার অন্যতম মাধ্যম হচ্ছে হজ৷ তিনি বলেন, সমস্ত নিয়ম, বিধান রক্ষা করে হজ পালন করতে সময় লাগে পাঁচদিন৷ তবে, হজ যাত্রায় যাতায়াত-সহ মোট এক মাস সময়ের প্রয়োজন হয়৷

Releated Posts

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top