News Flash

  • Home
  • প্রধান খবর
  • পাকিস্তানের হেফাজত থেকে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ
Image

পাকিস্তানের হেফাজত থেকে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ

অমৃতসর, ১৪ মে : তিন সপ্তাহ পাকিস্তানের হেফাজতে থাকার পর বুধবার সকালে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (BSF)-এর কনস্টেবল পূর্ণমকুমার সাউ দেশে ফিরলেন। আজ সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ তাঁকে ওয়াঘা-অটারি সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেয় পাকিস্তানি রেঞ্জার্স।

২৩ এপ্রিল সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে কর্তব্যরত অবস্থায় পূর্ণমকুমার সাউ অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে পড়েন। এরপর পাকিস্তানি রেঞ্জার্স তাঁকে আটক করে।

বিএসএফ জানিয়েছে, পাকিস্তানি রেঞ্জার্সের সঙ্গে একাধিকবার ফ্ল্যাগ মিটিং এবং অন্যান্য যোগাযোগ চ্যানেলের মাধ্যমে নিয়মিত প্রচেষ্টা চালিয়ে ওই জওয়ানের প্রত্যাবর্তন সম্ভব হয়েছে।

১৮২ নম্বর ব্যাটালিয়নের ওই জওয়ান কৃষকদের সঙ্গে সীমান্ত বেড়ার বাইরে জমিতে চাষের কাজে সঙ্গ দিচ্ছিলেন, যা ফিরোজপুর অঞ্চলে একটি নিয়মিত দায়িত্ব। অনুমতি থাকা চাষিদের সীমান্ত লাগোয়া জমিতে কাজ করতে গেলে বিএসএফ জওয়ানরা তাঁদের নিরাপত্তার জন্য সঙ্গে থাকেন। খবর অনুযায়ী, ওই সময় পূর্ণমকুমার সাউ ইউনিফর্ম ও সার্ভিস রাইফেলসহ বিশ্রামের জন্য ছায়ায় দাঁড়িয়েছিলেন, ঠিক তখনই তাঁকে আটক করে পাকিস্তানি রেঞ্জার্স।

তাঁর প্রত্যাবর্তনের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন এর ১১ দিন আগে ৩ মে রাজস্থানে ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফ এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছিল। এরপর শাও-এর পরিবারের মধ্যে সম্ভাব্য বন্দি-বিনিময়ের আশাও তৈরি হয়।

পূর্ণম সাহু’র স্ত্রী রজনি সাউ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছিলেন, যাতে তাঁর স্বামীর মুক্তি নিশ্চিত করা যায়। সাহু’র বাড়ি হুগলির রিষড়ায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে রজনি সাহু ফিরোজপুর গিয়েছিলেন এবং বিএসএফ-এর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও দেখা করেন।

বিএসএফ সূত্রে জানানো হয়েছে, কনস্টেবল সাহু বর্তমানে নিরাপদে আছেন এবং তাঁর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

Releated Posts

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। একই সঙ্গে বিদ্যমান…

ByBySandeep Biswas Sep 22, 2026

প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা জোরদার নিয়ে ভারত-জাপান আলোচনা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, যৌথ মহড়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার…

ByByNews Desk Sep 22, 2026

ভারত ও ওপেকের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও জোরদারে ঐকমত্য

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলির সংগঠন ওপেক জ্বালানি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার…

ByByNews Desk Sep 22, 2026

পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ভারত-নরওয়ের

অসলো, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবেশ ও জলবায়ু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত ও নরওয়ে।…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top