News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারী বৃষ্টিপাতে রাস্তার নীচে জলস্তর বৃদ্ধি পাওয়ায় সমস্যা দেখা দিয়েছে, কমলপুর-খোয়াই জাতীয় সড়কের ওই অংশের সারাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে: পূর্ত সচিব
Image

ভারী বৃষ্টিপাতে রাস্তার নীচে জলস্তর বৃদ্ধি পাওয়ায় সমস্যা দেখা দিয়েছে, কমলপুর-খোয়াই জাতীয় সড়কের ওই অংশের সারাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে: পূর্ত সচিব

আগরতলা, ৮ মে : ভারী বৃষ্টিপাতে রাস্তার নীচে জলস্তর বৃদ্ধি পাওয়ায় সমস্যা দেখা দিয়েছে। কমলপুর-খোয়াই জাতীয় সড়কে ১২ কি অংশের বেহাল দশার জন্য এই কারণ বলে পূর্ত দফতর দাবি করেছে। আজ সাংবাদিক সম্মেলনে এই যুক্তি দিয়ে জাতীয় সড়ক সারাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে জানিয়েছেন।

তাঁর কথায়, কমলপুর-খোয়াই জাতীয় সড়কের (এনএইচ-২০৮) ২৫ কি.মি. রাস্তার মধ্যে মূলত ১২ কি.মি. অংশে বেশকিছু সমস্যা পরিলক্ষিত হয়েছে। পূর্ত দপ্তর এবং এন.এইচ.আই.ডি.সি.এল. ইতিমধ্যেই রাস্তা সারাইয়ের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহারও সমস্যাটি দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি সংশ্লিষ্ট দপ্তরকে সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

তাঁর বক্তব্য, কমলপুর-খোয়াই জাতীয় সড়ক এন.এইচ.-২০৮-এর এই অংশের কাজ ২০২৩ সালে সম্পন্ন হয়েছে। প্রথমদিকে সড়কের অবস্থা ভালো থাকলেও গত বছর রাজ্যব্যাপী ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে রাস্তার ১২ কিমি অংশে বেশকিছু সমস্যা পরিলক্ষিত হয়েছে। তাঁর দাবি, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভারী বৃষ্টিপাতের জন্য রাস্তার নীচে জলস্তর বৃদ্ধি পাওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে।

তিনি জানান, ইতিমধ্যেই এন.এইচ.আই.ডি.সি.এল.-এর একটি টিমকে এই সমস্যা নিরসনে তলব করা হয়েছে। টিম আসার পর রাজ্যের জাতীয় সড়কগুলির বর্তমান অবস্থা পরখ করবে এবং এন.এইচ.-২০৮ কমলপুর-খোয়াই সড়কের উপর এই সমস্যা নিরসনেও উদ্যোগ গ্রহণ করবে।

সাথে তিনি যোগ করেন, সমস্যার গুরুত্ব অনুধাবন করে ইতিমধ্যেই পূর্ত দপ্তরের উদ্যোগে একটি দল সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করে আসেন। আগামী কয়েক মাসের মধ্যেই এই রাস্তার সমস্যা সমাধান করা হবে। রাস্তা মেরামত চলাকালীন জাতীয় সড়কের এই অংশে একটি লেন খোলা থাকবে।

এদিন তিনি আরও জানান, বর্তমানে রাজ্যে ৬টি জাতীয় সড়কে কাজ চলছে যার মোট দৈর্ঘ্য ৭৯৩ কি.মি.। এর মধ্যে ৪৪৩ কি.মি.-র কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও তিনি আগরতলা শহরের ওয়েস্টার্ন বাইপাস ইত্যাদি সড়ক প্রকল্পের উপরও আলোকপাত করেন।

এদিন এন.এইচ.আই.ডি.সি.এল. আগরতলার কার্যনির্বাহী অধিকর্তা অজয় বিষ্ণুনই জানান, এন.এইচ.-২০৮ কমলপুর-খোয়াই জাতীয় সড়কের সমস্যাদীর্ণ এই অংশের মেরামতের কাজ শুরু করা হবে। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের চিফ এক্সিকিউটিভ পি. জমাতিয়া।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top