News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দক্ষিণ চড়িলামে ফের চুরির হানা, ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি, প্রশ্ন নিরাপত্তা নিয়ে
Image

দক্ষিণ চড়িলামে ফের চুরির হানা, ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি, প্রশ্ন নিরাপত্তা নিয়ে

বিশ্রামগঞ্জ, ৮ মে : দক্ষিণ চড়িলাম গ্রামে ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। বুধবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর কলোনী এলাকায় ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। চোরের নিশানায় এবার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ রাকেশ দেবনাথের ফাঁকা বাড়ি।

পেশাগত কারণে রাকেশ দেবনাথকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে হয়, ফলে তার বসতবাড়ি অধিকাংশ সময়ই তালাবদ্ধ থাকে। এছাড়া পারিবারিক অশান্তির কারণে তার স্ত্রীও আলাদা থাকেন। দীর্ঘদিন ধরে বাড়ি ফাঁকা থাকার সুযোগ নেয় দুষ্কৃতীরা। বুধবার গভীর রাতে চোরের দল দুটি ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে।

চুরি যায় গুরুত্বপূর্ণ নথিপত্র, ব্যাঙ্কের চেক বই, এটিএম কার্ড, দামি জামাকাপড় এমনকি ঘরের বৈদ্যুতিক বাল্বও। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা রাকেশ দেবনাথের ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পেয়ে তাকে খবর দেন। রাকেশ ছুটে এসে নিজের চোখে সবকিছু লণ্ডভণ্ড অবস্থায় দেখে হতবাক হয়ে যান।

ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। রাকেশ দেবনাথ জানান, এর আগেও একাধিকবার তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। একবার ৫ হাজার টাকা এবং আরেকবার পানীয় জলের চাপা কল পর্যন্ত চুরি হয়ে গিয়েছে।

এলাকাবাসীরা জানান, একের পর এক চুরির ঘটনায় তারা আতঙ্কিত। অনেকেই মনে করছেন ট্যাবলেট ও নেশাগ্রস্ত যুবকরাই এই চুরির ঘটনার সঙ্গে জড়িত। পুলিশ প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। গ্রামবাসীরা অবিলম্বে এলাকায় টহলদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

Releated Posts

ছয় মাসের ভোগান্তির বিস্ফোরণ, নালীছড়ায় সড়ক অবরোধে স্তব্ধ কমলপুর-আমবাসা সড়ক

আমবাসা: দীর্ঘ ছয় মাস ধরে ভাঙাচোরা রাস্তা ও জরাজীর্ণ সেতুর কারণে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। বারবার…

ByByReshmi Debnath Oct 1, 2026

হোস্টেলের পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১ অক্টোবর: আচমকা আইজিএফ চৌমুহনীস্থিত ড. বি. আর. আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস এবং জগন্নাথবাড়ির এসসি ছাত্রীবাস পরিদর্শন করলেন…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অলকা সিনহা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা, ১ অক্টোবর:  প্রয়াত হলেন চিকিৎসক ডাঃ অশোক সিনহার স্ত্রী অলকা সিনহা। ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু…

ByByReshmi Debnath Oct 1, 2026

সার্ভিস রাইফেলের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ১ অক্টোবর: পশ্চিম ত্রিপুরার তেবাড়িয়া সীমান্ত চৌকির (বিওপি) ৫২ নম্বর গেটের কাছে ডিউটি পোস্টে গুলিবিদ্ধ হয়ে এক…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top