News Flash

  • Home
  • দেশ
  • ভারত ও আফ্রিকার মধ্যে টেকসই অংশীদারিত্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত: রাষ্ট্রপতি মুর্মু
Image

ভারত ও আফ্রিকার মধ্যে টেকসই অংশীদারিত্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত: রাষ্ট্রপতি মুর্মু

নয়াদিল্লি, ৪ মে : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়েছেন যে, ভারত সমস্ত আফ্রিকান দেশের সঙ্গে পারস্পরিক লাভজনক ও টেকসই অংশীদারিত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রপতি ভবনে অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়াও লরেন্সোর সঙ্গে সাক্ষাতের সময় তিনি এই মন্তব্য করেন। রাষ্ট্রপতি মুর্মু রাষ্ট্রপতি লরেন্সোর সম্মানে একটি নৈশভোজেরও আয়োজন করেন।

রাষ্ট্রপতি বলেন, অ্যাঙ্গোলা-সহ সমস্ত আফ্রিকান দেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান এবং এই সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে ভারত অঙ্গীকারবদ্ধ। তিনি আফ্রিকার শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতায় অ্যাঙ্গোলার ভূমিকার প্রশংসা করেন।

রাষ্ট্রপতি মুর্মু আরও বলেন, সন্ত্রাসবাদ মানবতার জন্য একটি গুরুতর সংকট এবং এর স্পষ্ট নিন্দা করা উচিত। তিনি জম্মু ও কাশ্মীরের পাহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার ঘটনায় রাষ্ট্রপতি লরেন্সোর সহানুভূতি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

উভয় নেতা দুই দেশের মানুষের অগ্রগতি ও কল্যাণের লক্ষ্যে এবং উন্নয়নশীল দেশগুলির জন্য একযোগে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মতি প্রকাশ করেন।

Releated Posts

টেট বিতর্কে চন্দ্রবাবুকে নিশানা জগনের, কেন্দ্রের কাছে দাবি জানানোয় ৫ শিক্ষককে সাসপেন্ড নিয়ে ক্ষোভ

অমরাবতী, ১৭ আগস্ট (আইএএনএস): কর্মরত শিক্ষকদের শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) থেকে অব্যাহতির দাবিতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে দেখা…

ByByNews Desk Aug 17, 2026

বিহার বিধানসভায় শপথ নিলেন বাঁকিপুরের বিধায়ক প্রশান্ত কিশোর

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): বিহার বিধানসভায় আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন জন সুরাজের নেতা প্রশান্ত কিশোর। সোমবার বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের…

ByByNews Desk Aug 17, 2026

ঝাড়খণ্ডে আন্দোলনের ২৪তম দিন, আজ সরকারের সঙ্গে পড়ুয়াদের চতুর্থ দফা বৈঠক; সমঝোতার আশায় আন্দোলনকারীরা

রাঁচি, ১৭ আগস্ট (আইএএনএস): নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন সোমবার ২৪তম দিনে পড়ল। ঝাড়খণ্ড…

ByByNews Desk Aug 17, 2026

‘ব্যবস্থা ছাড়ছি, ব্যক্তি বা আদর্শ নয়’: ফের বিজেপি সভাপতির কাছে ইস্তফা জমা শেহজাদ পুনাওয়ালার

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): আর্থিক ও ব্যক্তিগত জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করে ফের বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top