News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পর্ষদ পরিচালিত পরীক্ষার ফলাফল ঘোষিত, মাধ্যমিক ৮৬.৫৩, উচ্চমাধ্যমিক ৭৯.২৯
Image

পর্ষদ পরিচালিত পরীক্ষার ফলাফল ঘোষিত, মাধ্যমিক ৮৬.৫৩, উচ্চমাধ্যমিক ৭৯.২৯

আগরতলা, ৩০ এপ্রিল: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। তাতে, মাধ্যমিকে ২৫৬৭৩ জন এবং উচ্চমাধ্যমিকে ১৭০৫২ জন উত্তীর্ণ হয়েছেন। শতাংশের হারে মাধ্যমিকে ৮৬.৫৩ শতাংশ এবং উচ্চ মাধ্যমিকে ৭৯.২৯ শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছেন।জেলাস্তরে ফলাফলে মাধ্যমিকে দক্ষিণ ত্রিপুরা জেলায় এবং উচ্চ মাধ্যমিকে সিপাহীজলা জেলায় পাশের হারে শীর্ষে রয়েছে।

আজ সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী বলেন, এবছর মাধ্যমিকে ২৯৬৭০ জন পরীক্ষা দিয়েছে। তাঁদের মধ্যে ১৩৮৬১ জন ছাত্র এবং ১৫৮০৯ জন ছাত্রী রয়েছে। সারা ত্রিপুরায় ১০৫৭ টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তিনি জানান, আটটি জেলায় পাশের হারে মাধ্যমিকে দক্ষিণ ত্রিপুরা জেলা শীর্ষে রয়েছে। ৯২.৬৯ শতাংশ ছাত্রছাত্রী ওই জেলায় মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে, খোয়াই জেলায় সবচেয়ে কম ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। ওই জেলায় ৭৮.৫৪ শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে।

তিনি আরও জানান, উচ্চ মাধ্যমিকে ২১৫০৬ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে ৯৯২০ জন ছাত্র এবং ১১৫৮৬ জন ছাত্রী রয়েছে। তিনি বলেন, জেলাস্তরে ফলাফলে সিপাহীজলা জেলা উচ্চমাধ্যমিকে শীর্ষে রয়েছে। ৮৭.৩৮ শতাংশ ছাত্রছাত্রী ওই জেলায় উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে, খোয়াই জেলায় সবচেয়ে কম ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। ওই জেলায় ৭১.৯৫ শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব ডঃ দুলাল দে জানিয়েছেন, এ বছর মাধ্যমিকে শারীরিকভাবে দুর্বল ১৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১১০ জন পাশ করেছে। অপরদিকে উচ্চমাধ্যমিকে ৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ৭০ জন পাশ করেছে।তিনি জানান, আগামী ৭, ৮ এবং ৯ মে রিভিউ ফর্ম পূরণ করে ছাত্রছাত্রীরা নিজ স্কুলে নির্দিষ্ট বিষয়ের জন্য ফর্ম পূরণ করতে পারবেআগামী দুই মাসের মধ্যে বছর বাঁচাও পরীক্ষাও অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

Releated Posts

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top