News Flash

  • Home
  • বিদেশ
  • দামাস্কাসের উপকণ্ঠে চলমান সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ১৮
Image

দামাস্কাসের উপকণ্ঠে চলমান সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ১৮

দামাস্কাস, ৩০ এপ্রিল : সিরিয়ার রাজধানী দামাস্কাসের দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠে মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে সংঘর্ষ নতুন করে তীব্র আকার ধারণ করেছে। সিরিয়ায় সক্রিয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস(এসওএইচআর) জানিয়েছে, সাম্প্রদায়িক উত্তেজনার জেরে সংঘর্ষ ছড়িয়ে পড়ছে।

ব্রিটেনভিত্তিক এই সংস্থা জানায়, আশরাফিয়াত সাহনায়া এলাকায় হালকা ও মাঝারি ধরনের অস্ত্র, এমনকি আরপিজি ব্যবহার করেও গোলাগুলি হয়েছে। এছাড়াও সাহনায়া ও আশরাফিয়াত সাহনায়া এলাকায় অন্তত একটি মর্টার শেলের বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

বাড়তে থাকা সহিংসতার কারণে সিরিয়ার জেনারেল সিকিউরিটি ডিরেক্টরেট উভয় শহরে রাত্রিকালীন কারফিউ জারি করেছে। এসওএইচআর জানিয়েছে, চলমান সংঘর্ষে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে, যার মধ্যে ৯ জন সাধারণ বাসিন্দা (জারামানা, সাহনায়া ও আশরাফিয়াত সাহনায়া থেকে) এবং বাকি ৯ জন সরকারপন্থী বাহিনীর সদস্য। এছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতির অনিশ্চয়তার কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল জারামানা শহরে, যেখানে একটি ইসলামবিরোধী অডিও রেকর্ডিং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ, এটি একজন দ্রুজ সম্প্রদায়ের সদস্য রেকর্ড করেছিলেন। এরপর থেকেই দেশজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে, বিশেষত আলেপ্পো ও হোমসের বিশ্ববিদ্যালয় এলাকায়।

এদিকে, দ্রুজ-অধ্যুষিত সুয়েইদা প্রদেশের গ্রামীণ অঞ্চলে অবস্থিত আল-থালা সামরিক বিমানঘাঁটি লক্ষ করে সশস্ত্র হামলার খবর পাওয়া গেছে। অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা মাঝারি অস্ত্র ও মর্টার শেল ব্যবহার করলেও, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় সাহনায়ার আকাশে ইসরায়েলি ড্রোন নজরদারি চালায়, যদিও কোনো ধরনের হামলার খবর নিশ্চিত হওয়া যায়নি।

সহিংসতা আরও বাড়ার আশঙ্কায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারামানার পার্শ্ববর্তী এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে। অনেক বাসিন্দা এলাকা ছেড়ে পালাতে শুরু করেছে। এসওএইচআর জানিয়েছে, সম্ভাব্য প্রতিশোধের ভয়ে ইতিমধ্যে তিনটি বাসে করে দ্রুজ সম্প্রদায়ের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা নিজেদের বাড়িতে ফিরে গেছে।

এদিকে মঙ্গলবার সকালেই, জারামানায় সম্প্রদায়ভিত্তিক নেতা ও সরকারি প্রতিনিধিদের মধ্যে এক বৈঠকে শান্তি পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি হয়। তবে তাতে অস্থিরতা থামেনি। সাম্প্রতিক এই সহিংসতার ঢেউ নতুন করে সিরিয়ায় সাম্প্রদায়িক সংঘাতের শঙ্কা বাড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও সমাজ নেতারা একযোগে কাজ করছে বলে জানানো হয়েছে।

Releated Posts

ভারত-বাংলাদেশ সম্পর্ক নষ্টে ‘অভিবাসন ইস্যু’কে হাতিয়ার করছে আইএসআই: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : ভারত ও বাংলাদেশের সম্পর্ক নতুন করে স্বাভাবিক হওয়ার প্রক্রিয়ার মধ্যেই অভিবাসন ইস্যুকে কাজে…

ByByTaniya Chakraborty May 13, 2026

হিমন্ত বিশ্ব শর্মার শপথ অনুষ্ঠানে মার্কিন দূত, অসমের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত

গুয়াহাটি, ১২ মে (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্বশর্মা-র দ্বিতীয়বারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে অসমের সঙ্গে বাণিজ্যিক…

ByByTaniya Chakraborty May 12, 2026

বাংলাদেশে বার অ্যাসোসিয়েশন নির্বাচনে প্রায় ২০০ আওয়ামি লিগপন্থী আইনজীবীর উপর নিষেধাজ্ঞার অভিযোগ

ঢাকা, ১২ মে (আইএএনএস): বাংলাদেশে চলতি বছর জানুয়ারি থেকে অন্তত ১৩টি বার অ্যাসোসিয়েশন নির্বাচনে প্রায় ২০০ আওয়ামি লিগপন্থী…

ByByTaniya Chakraborty May 12, 2026

ফুকেটে অচেতন হয়ে মৃত্যু ভারতীয় পর্যটকের, হাসপাতালে আরও তিনজন

ব্যাংকক, ১২ মে (আইএএনএস): থাইল্যান্ডের ফুকেটে রহস্যজনকভাবে অসুস্থ হয়ে এক ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিন…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top