News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তায় পড়ে থাকা এক লক্ষ টাকার চেক কুড়িয়ে থানায় জমা দিলেন যুবক
Image

রাস্তায় পড়ে থাকা এক লক্ষ টাকার চেক কুড়িয়ে থানায় জমা দিলেন যুবক

উদয়পুর, ২৯ এপ্রিল : মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন রাজারবাগ এলাকার এক যুবক পাপাই কুন্ড। মঙ্গলবার সকালে রাজারবাগের সবজি বাজারে কেনাকাটা করতে গিয়ে তিনি রাস্তায় একটি চেক পড়ে থাকতে দেখেন।

চেকটি হাতে নিয়ে ভালোভাবে খতিয়ে দেখেন পাপাই। দেখা যায়, এটি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের একটি চেক, যাতে এক লক্ষ টাকা লেখা রয়েছে। চেকটিতে সাক্ষর করা ছিল সুমন কান্তি দেবনাথ নামে এক ব্যক্তির।

সততা ও সচেতনতার পরিচয় দিয়ে পাপাই চেকটি নিয়ে অনেকক্ষণ ধরে আশপাশে দাঁড়িয়ে থাকেন, যদি মালিক এসে খোঁজ করেন। কিন্তু দীর্ঘ সময়েও কেউ না আসায়, পাপাই শেষ পর্যন্ত চেকটি নিয়ে উদয়পুরের রাধা কিশোরপুর থানায় চলে যান এবং পুলিশকে চেকটি হস্তান্তর করেন।

Releated Posts

ছয় মাসের ভোগান্তির বিস্ফোরণ, নালীছড়ায় সড়ক অবরোধে স্তব্ধ কমলপুর-আমবাসা সড়ক

আমবাসা: দীর্ঘ ছয় মাস ধরে ভাঙাচোরা রাস্তা ও জরাজীর্ণ সেতুর কারণে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। বারবার…

ByByReshmi Debnath Oct 1, 2026

হোস্টেলের পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১ অক্টোবর: আচমকা আইজিএফ চৌমুহনীস্থিত ড. বি. আর. আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস এবং জগন্নাথবাড়ির এসসি ছাত্রীবাস পরিদর্শন করলেন…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অলকা সিনহা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা, ১ অক্টোবর:  প্রয়াত হলেন চিকিৎসক ডাঃ অশোক সিনহার স্ত্রী অলকা সিনহা। ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু…

ByByReshmi Debnath Oct 1, 2026

সার্ভিস রাইফেলের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ১ অক্টোবর: পশ্চিম ত্রিপুরার তেবাড়িয়া সীমান্ত চৌকির (বিওপি) ৫২ নম্বর গেটের কাছে ডিউটি পোস্টে গুলিবিদ্ধ হয়ে এক…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top