News Flash

Image

নেশার টানে চুরি, হাতেনাতে আটক দুই যুবক

বিশালগড়, ২৯ এপ্রিল : নেশার টাকার জোগাড় করতে গিয়ে চুরির চেষ্টার অভিযোগে দুই চোরকে গাড়িসহ আটক করেছে বিশালগড় থানার পুলিশ। মঙ্গলবার সকালে বিশালগড় বাইপাস এলাকায় এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাইসাইকেল চুরি করতে এসেছিল দুই যুবক। স্থানীয়দের সন্দেহ হলে ধাওয়া করে দু’জনকে ধরে ফেলে তারা। এরপর বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে উত্তম মাধ্যম দেয় এলাকাবাসী।

খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের ও তাদের ব্যবহৃত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে এবং চুরি করার উদ্দেশ্য ছিল নেশার টাকার ব্যবস্থা করা। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

Releated Posts

কাঠালিয়া হত্যাকাণ্ডের অভিযুক্তকে আদালতে পেশ, কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ

আগরতলা, ২৪ জুন: আমতলী থানার অন্তর্গত কাঠালিয়া এলাকায় ক্লাব সম্পাদক সমীর দাস হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার এক অভিযুক্তকে বুধবার…

ByByReshmi Debnath Jun 25, 2026

ডুম্বুর জলাশয়ে তিন মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, মৎস্যজীবীদের সহযোগিতার আহ্বান মৎস্য দপ্তরের

গন্ডাছড়া, ২৪ জুন: প্রতি বছরের মতো এবারও ডুম্বুর জলাশয়ে মাছের প্রজনন ও প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে আগামী তিন…

ByByReshmi Debnath Jun 25, 2026

গন্ডাছড়ায় বন দপ্তরের অভিযানে বালি উত্তোলনের মেশিন ও জেনারেটর জব্দ, আনুমানিক মূল্য এক লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৪ জুন: অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বন দপ্তর। এরই ধারাবাহিকতায় গন্ডাছড়া মহকুমার কাকনজয়…

ByByReshmi Debnath Jun 25, 2026

কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন:  রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আজ কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এক বৈঠকে…

ByByReshmi Debnath Jun 25, 2026
Scroll to Top