News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোপন সূত্রে অভিযান, যাত্রাপুর থানার সাফল্য — তিন বাংলাদেশি সহ গাঁজা উদ্ধার
Image

গোপন সূত্রে অভিযান, যাত্রাপুর থানার সাফল্য — তিন বাংলাদেশি সহ গাঁজা উদ্ধার

আগরতলা, ২৯ এপ্রিল: গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশের একটি সফল অভিযান পরিচালিত হয়েছে। সোমবার গভীর রাতে ধনপুর পঞ্চায়েতের অন্তর্গত বৈদ্যনাথ গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তিনজন বাংলাদেশিকে আটক করেছে। অভিযানে একটি বাড়ি থেকে প্লাস্টিকের দুইটি ড্রামে ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, ধৃতদের মধ্যে একজনের নাম মাইনুল ইসলাম, দ্বিতীয় জন তাইজুল ইসলাম এবং তৃতীয়জন জহিরুল্লাহ। তিনজনেরই বাড়ি বাংলাদেশের বরিশাল জেলায়।

স্থানীয়রা জানিয়েছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বৈদ্যনাথ গ্রামের জাকির হোসেনের বাড়িতে বসবাস করছিল। তবে অভিযানের সময় বাড়ির মালিক জাকির হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) সুব্রত দেবনাথ বলেন, গভীর রাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি টিএসআর এবং অন্যান্য পুলিশ অফিসারদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এই অভিযানে ধৃত তিনজনকে গাঁজা সেবনের সময় হাতেনাতে ধরা হয়।

জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে, তারা কয়েকদিন আগেই বাংলাদেশ থেকে এসে ওই বাড়িতে আস্তানা গেড়েছিল এবং স্থানীয়ভাবে শুকনো গাঁজা সংগ্রহ করছিল।

ওসি সুব্রত দেবনাথ আরও বলেন, বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতিতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশি নাগরিকদের এই ধরনের কার্যকলাপে জড়ানো অত্যন্ত উদ্বেগজনক। বিএসএফের সঙ্গে যৌথভাবে টহলদারি আরও জোরদার করা হয়েছে। থানার আওতাভুক্ত এলাকাগুলিতে কড়া নজরদারি চালানো হচ্ছে।

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকাগুলিতে এ ধরনের অপরাধমূলক তৎপরতা বন্ধে পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী একযোগে কাজ চালিয়ে যাচ্ছে।

Releated Posts

ছয় মাসের ভোগান্তির বিস্ফোরণ, নালীছড়ায় সড়ক অবরোধে স্তব্ধ কমলপুর-আমবাসা সড়ক

আমবাসা: দীর্ঘ ছয় মাস ধরে ভাঙাচোরা রাস্তা ও জরাজীর্ণ সেতুর কারণে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। বারবার…

ByByReshmi Debnath Oct 1, 2026

হোস্টেলের পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১ অক্টোবর: আচমকা আইজিএফ চৌমুহনীস্থিত ড. বি. আর. আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস এবং জগন্নাথবাড়ির এসসি ছাত্রীবাস পরিদর্শন করলেন…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অলকা সিনহা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা, ১ অক্টোবর:  প্রয়াত হলেন চিকিৎসক ডাঃ অশোক সিনহার স্ত্রী অলকা সিনহা। ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু…

ByByReshmi Debnath Oct 1, 2026

সার্ভিস রাইফেলের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ১ অক্টোবর: পশ্চিম ত্রিপুরার তেবাড়িয়া সীমান্ত চৌকির (বিওপি) ৫২ নম্বর গেটের কাছে ডিউটি পোস্টে গুলিবিদ্ধ হয়ে এক…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top