News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুরি যাওয়া ৭টি বাইক সহ ১.২৫ কোটি টাকার জিনিস উদ্ধার
Image

চুরি যাওয়া ৭টি বাইক সহ ১.২৫ কোটি টাকার জিনিস উদ্ধার

আগরতলা, ২৯ এপ্রিল: গত দুইমাসে চুরি যাওয়া ১কোটি ২৫ লক্ষ টাকার বাইক সহ জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। আজ উদ্ধারকৃত জিনিসপত্র প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে পুলিশ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে।

পশ্চিম জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে বলেন, গত দুই মাসে বিভিন্ন সময়ে বিভিন্ন সামগ্রী চুরি যাওয়া অভিযোগ থানায় দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ঘটনার তদন্তে নেমেছে। তদন্তে নেমে চুরি যাওয়া সাতটি বাইক, একটি স্কুটি এবং ৪ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

এদিন তিনি আরও বলেন, চুরি যাওয়া জিনিসপত্রে বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২৫ লক্ষ টাকা হবে। আজ আদালতের নির্দেশে সেই সকল সামগ্রী তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

Releated Posts

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top