News Flash

Image

এক ভারতীয় টাউট পুলিশের জালে

আগরতলা, ২৯ এপ্রিল: গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি পুলিশ একজন ভারতীয় টাউটকে আটক করতে সক্ষম হয়েছে জিআরপি। তাদের দীর্ঘদিন ধরে আটক করার চেষ্টা চলছিল। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন জিআরপি থানার ওসি তাপস দাস।

ওসি তাপস দাস বলেন, বাংলাদেশীদের রাজ্যে প্রবেশ সহায়তা করার অভিযোগে অভিযুক্ত সোনামুড়া ধনপুরের বাসিন্দা জাকির হোসেনকে দীর্ঘদিন ধরে পুলিশ আটক করার চেষ্টা করছিল। গোপন সূত্রের খবরে বিএসএফের সহায়তায় তাকে সেই এলাকা থেকে আটক করে। তারা বাংলাদেশীদের রাজ্যে প্রবেশে সহায়তা করা এবং আগরতলার রেলস্টেশনের মাধ্যমে অন্যান্য রাজ্যে যাওয়ার সহায়তা করেন। আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

Releated Posts

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top