News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরেশ্বরী মন্দির নিয়ে কুরুচিকর মন্তব্যে বিক্ষোভ, অভিযুক্ত এখনও পলাতক
Image

ত্রিপুরেশ্বরী মন্দির নিয়ে কুরুচিকর মন্তব্যে বিক্ষোভ, অভিযুক্ত এখনও পলাতক

আগরতলা, ২৮ এপ্রিল: ত্রিপুরেশ্বরী মন্দির নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্যের অভিযোগে অভিযুক্ত জাবেদ হোসেনের গ্রেপ্তারি না হওয়ায় উত্তপ্ত হয়ে উঠলো উদয়পুরের রাধাকিশোরপুর এলাকা। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সোমবার সকাল ১০টা থেকে হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বে জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা।

দীর্ঘক্ষণ চলা অবরোধের ফলে জাতীয় সড়কের দু’দিকেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। অসংখ্য যাত্রী আটকে পড়েন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, রাধাকিশোরপুর থানার ওসি সহ কেন্দ্রীয় বাহিনী, ত্রিপুরা পুলিশ এবং টিএসআর-এর বিশাল বাহিনী।

বিক্ষোভকারীদের দাবি, যেখানেই থাকুন না কেন, অবিলম্বে জাবেদ হোসেনকে গ্রেফতার করতে হবে এবং তাঁর বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশ প্রশাসনকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করার জন্য চাপ দেওয়া হয়।

পরে মহকুমা শাসকের আশ্বাসের ভিত্তিতে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ প্রত্যাহার করেন। তবে অবিলম্বে অভিযুক্তের গ্রেফতার না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃত্ব।

Releated Posts

ছয় মাসের ভোগান্তির বিস্ফোরণ, নালীছড়ায় সড়ক অবরোধে স্তব্ধ কমলপুর-আমবাসা সড়ক

আমবাসা: দীর্ঘ ছয় মাস ধরে ভাঙাচোরা রাস্তা ও জরাজীর্ণ সেতুর কারণে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। বারবার…

ByByReshmi Debnath Oct 1, 2026

হোস্টেলের পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১ অক্টোবর: আচমকা আইজিএফ চৌমুহনীস্থিত ড. বি. আর. আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস এবং জগন্নাথবাড়ির এসসি ছাত্রীবাস পরিদর্শন করলেন…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অলকা সিনহা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা, ১ অক্টোবর:  প্রয়াত হলেন চিকিৎসক ডাঃ অশোক সিনহার স্ত্রী অলকা সিনহা। ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু…

ByByReshmi Debnath Oct 1, 2026

সার্ভিস রাইফেলের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ১ অক্টোবর: পশ্চিম ত্রিপুরার তেবাড়িয়া সীমান্ত চৌকির (বিওপি) ৫২ নম্বর গেটের কাছে ডিউটি পোস্টে গুলিবিদ্ধ হয়ে এক…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top