News Flash

  • Home
  • প্রধান খবর
  • চারধাম যাত্রার সমস্ত প্রস্তুতি সম্পন্ন, সুখবর দিলেন মুখ্যমন্ত্রী ধামি
Image

চারধাম যাত্রার সমস্ত প্রস্তুতি সম্পন্ন, সুখবর দিলেন মুখ্যমন্ত্রী ধামি

ঋষিকেশ, ২৮ এপ্রিল (হি.স.): চারধাম যাত্রার সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে, সোমবার এই সুখবর দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুণ্যার্থীদের জন্য পরিবহন, পানীয় জল এবং থাকার ব্যবস্থা করা হয়েছে। আয়োজকরাও ভক্তদের স্বাগত জানাতে খুবই উদগ্রীব। ইতিমধ্যেই ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে কেদারনাথ মন্দির। সাজিয়ে তোলা হচ্ছে বদ্রীনাথ মন্দিরও। হরিদ্বারে শুরু হয়েছে অফলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়াও।

সোমবার ঋষিকেশে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, “চারধাম যাত্রার সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যমুনোত্রী এবং গঙ্গোত্রী ধামের দরজা ৩০ এপ্রিল, কেদারনাথ ধামের দরজা ২ মে এবং বদ্রীনাথ ধামের দরজা ৪ মে খোলা হবে। পরিবহন, পানীয় জল এবং থাকার ব্যবস্থা করা হয়েছে, ভক্তদের স্বাগত জানাতে আয়োজকরাও খুবই উদগ্রীব।”

Releated Posts

ইউপিএসসির শতবর্ষের যাত্রা তরুণদের আকাঙ্ক্ষা ও দেশবাসীর আস্থার প্রতিফলন: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ইউপিএসসির শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দীর্ঘ যাত্রার প্রশংসা…

ByByNews Desk Oct 1, 2026

‘সরকারই সবকিছুর একমাত্র প্রদানকারী’ ধারণা থেকে ‘নাগরিক দেবো ভব’-এর যুগে ভারত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ভারত এমন একটি সময় থেকে বেরিয়ে এসেছে যখন সরকারকে…

ByByNews Desk Oct 1, 2026

ভারত-ইইউ এফটিএ: বাণিজ্য চুক্তি ও প্রযুক্তি পরিষদের অগ্রগতি পর্যালোচনা পীযূষ গোয়ালের

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর ও কার্যকর করার পথে অগ্রগতি পর্যালোচনা করলেন…

ByByNews Desk Oct 1, 2026

১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে মোদী-পটেলের প্রশংসা, ‘গুজরাটি রক্ত বইছে তাঁর শিরায়’

নয়াদিল্লি/আহমেদাবাদ, ১ অক্টোবর (আইএএনএস): দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানের ককপিটে ভয়াবহ পরিস্থিতির মধ্যেও অসীম সাহস ও…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top