News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আন্তর্জাতিক সীমানা নির্ধারণ আইনকে লঙ্ঘন করে বাংলাদেশ সীমান্তে বাঁধ নির্মাণ করছে, প্রতিবাদে সরব তিপরা মথা
Image

আন্তর্জাতিক সীমানা নির্ধারণ আইনকে লঙ্ঘন করে বাংলাদেশ সীমান্তে বাঁধ নির্মাণ করছে, প্রতিবাদে সরব তিপরা মথা

আগরতলা, ২৮ এপ্রিল: বিলোনিয়া বল্লামুখা এলাকায় আন্তর্জাতিক সীমানা নির্ধারণ আইনকে লঙ্ঘন করে বাংলাদেশ সীমান্তে বাঁধ নির্মাণ করছে। এরই প্রতিবাদে আজ বনকর উত্তর পাড়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছে তিপরা মথার কর্মী ও সর্মথকরা। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ এবং বিএসএফের উচ্চপদস্থ আধিকারিক এবং নিরাপত্তা কর্মীরা। ওই জমায়েত বল্লামুখা সীমান্তের দিকে যেতে চাইলে নিরাপত্তা কর্মীদের সাথে ধস্তাধস্তি হয়। দলের তরফ থেকে ইউনূসের পদত্যাগের দাবি করে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিলোনীয়া বল্লামুখা সীমান্তে বাংলাদেশের বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ সরকার। এরই প্রতিবাদে সরব হয়েছে তিপরা মথা। ওই ঘটনাকে ঘিরে আজ দুপুরে বিলোনিয়া বনকর উত্তর পাড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছ ‌। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তিপ্রামথার কর্মী ও সমর্থকরা বনকর উত্তর পাড়ে জমায়েত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং বিএসএফের উচ্চপদস্থ আধিকারিক এবং নিরাপত্তা কর্মীরা ছুটে গিয়েছে। ওই জমায়েত বল্লামুখা সীমান্তের দিকে যেতে চাইলে নিরাপত্তা কর্মীদের সাথে ধস্তাধস্তি হয়।

এদিন বাংলাদেশ ইউনিসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের অবৈধভাবে বল্লামুখা সীমান্তে বাঁধ নির্মাণকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানায়। এদিকে, তিপরা মথার প্রাক্তন সুপ্রিম তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববমণ সামাজিক মাধ্যমে লেখেন, বিলোনিয়ায় তিপরা মথার হাজার হাজার কর্মীদের বিএসএফ বাধা দিয়েছে। তানা হলে বাংলাদেশের অবৈধ নির্মাণ আজই ভেঙে ফেলা যেত। শুধু তিপরাসা যুবকদের জন্য সবুজ সংকেত দরকার, বাকিটা আমরা সামলাব, বলে হুশিয়ারি দিয়েছেন তিনি।

Releated Posts

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026

‘বন্দে মাতরম’ ইস্যুতে কংগ্রেসের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ আগস্ট: ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে কংগ্রেসের মনোভাব নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।…

ByByReshmi Debnath Aug 16, 2026

সীমানা নিয়ে বিবাদ, বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মহিলা চিকিৎসক

আগরতলা, ১৬ আগস্ট: সীমানা সংক্রান্ত বিবাদের জেরে বাড়িতে হামলা, মারধর, ভাঙচুর এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলায় ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় ৩২ বছরের মহিলার মৃত্যু

আগরতলা, ১৫ আগস্ট: আগরতলায় ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩২ বছরের এক মহিলার। মৃতার নাম এলি দেববর্মা। তিনি…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top