News Flash

  • Home
  • দেশ
  • কাশ্মীরে পর্যটন এখন চ্যালেঞ্জ, স্থানীয়দের পাশে পেয়ে ‘নিরাপদ’ বোধ করছেন অনেকেই
Image

কাশ্মীরে পর্যটন এখন চ্যালেঞ্জ, স্থানীয়দের পাশে পেয়ে ‘নিরাপদ’ বোধ করছেন অনেকেই

শ্রীনগর, ২৭ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভূস্বর্গে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে পর্যটন। জম্মু ও কাশ্মীরের পরিবর্তে এখন হিমাচল প্রদেশ অথবা অন্য কোনও গন্তব্যকেই বেছে নিচ্ছেন দেশের পর্যটকরা। কাশ্মীরে যেতে ‘ভয়’ পাচ্ছেন বিদেশের পর্যটকরাও। পহেলগামের সন্ত্রাসী হামলাকে অনেকেই ষড়যন্ত্র হিসেবে দেখছেন, এমতাবস্থায় কাশ্মীরে পর্যটনের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনাই চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

তবে, শ্রীনগর-সহ কাশ্মীরের বিভিন্ন স্থানে স্থানীয়দের সমর্থনে ‘নিরাপদ’ বোধ করছেন অনেক পর্যটকই। কাশ্মীরের সর্বত্রই এখন নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। এই সময়ে বেশ কিছু পর্যটক কাশ্মীরে রয়েছেন, তাঁরা স্থানীয় কাশ্মীরিদের থেকে নানা ধরনের সহায়তা পাচ্ছেন। তাতেই নিরাপদ বোধ করছেন পর্যটকরা। অনেক পর্যটকরা বলছেন, আমরা সম্পূর্ণ নিরাপদ বোধ করছি। কোনও সমস্যা নেই। কোনও ভয় নেই। যারা বেড়াতে আসার পরিকল্পনা করছেন তাঁদের আসা উচিত। এদিকে, ভূস্বর্গে সন্ত্রাসের কোমর ভেঙে দিতে বদ্ধপরিকর সুরক্ষা বাহিনী। পহেলগাম হামলার পর থেকেই লাগাতার চলছে জঙ্গি-দমন অভিযান। একের পর এক জঙ্গির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। যদিও, বলাই যেতে পারে, পহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার বড়সড় প্রভাব পড়েছে ভূস্বর্গের পর্যটনশিল্পে।

Releated Posts

ইথিওপিয়ায় অপহৃত গুজরাটের তিন বাসিন্দা দেশে ফিরলেন

মেহসানা, ১ অক্টোবর (আইএএনএস): অবৈধ অভিবাসনপথে আমেরিকা যাওয়ার চেষ্টা করার সময় ইথিওপিয়ায় নিখোঁজ হওয়া গুজরাটের তিন বাসিন্দা দেশে…

ByByNews Desk Oct 1, 2026

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top