News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুম্বইয়ে ইডি-র দফতরে ভয়াবহ আগুন, বহু নথি পুড়ে যাওয়ার আশঙ্কা!
Image

মুম্বইয়ে ইডি-র দফতরে ভয়াবহ আগুন, বহু নথি পুড়ে যাওয়ার আশঙ্কা!

মুম্বই, ২৭ এপ্রিল (হি.স.): মুম্বইয়ে আগুন লাগল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে। রবিবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ ইডি-র দফতরে আগুন লাগে। দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও ধোঁয়া রয়েছে। দফতরে মজুত বহু নথিপত্র পুড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও হতাহতের কোনও খবর মেলেনি।

রবিবার ভোররাতে ইডি-র দফতরে আগুন লাগে। মুম্বইয়ের ব্যালার্ড পিয়ারে অবস্থিত কায়সার-ই-হিন্দ ভবনে রয়েছে ইডি-র দফতর। বালার্ড এস্টেট এলাকায় গ্র্যান্ড হোটেলের সামনেই একটি ছ’তলা ভবনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতর। ভোররাত আড়াইটে নাগাদ সেখান থেকে দমকলের কাছে ফোন যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল আগুন নেভানোর কাজ শুরু করেছিল। কিন্তু আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। ফলে তা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে দমকলকর্মীদের। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোর ৪.২১ মিনিটে আগুনের তীব্রতা ৩-এ পর্যায়ে পৌঁছেছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Releated Posts

কুনো জাতীয় উদ্যানে ‘চিতা মিত্র’দের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

ভোপাল, ২২ জুন : মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান সফর শেষে ‘চিতা মিত্র’ এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মতবিনিময়…

ByByNews Desk Jun 22, 2026

৪.৩৮ লক্ষ কোটি টাকার বাজেট পেশ পশ্চিমবঙ্গে, জোর কর্মসংস্থান, কল্যাণ ও পরিকাঠামো উন্নয়নে

কলকাতা, ২২ জুন : পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর প্রথম বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট সোমবার বিধানসভায় পেশ করলেন…

ByByNews Desk Jun 22, 2026

মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা জয়শঙ্করের

উলানবাটোর, ২২ জুন : ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সোমবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে সে দেশের বিদেশমন্ত্রী বাতসেতসেগ বাতমুনখের সঙ্গে…

ByByNews Desk Jun 22, 2026

মাদকবিরোধী অভিযানে চেন্নাই পুলিশের সাফল্য, এক সপ্তাহে গ্রেফতার ৭৭; উদ্ধার বিপুল মাদক ও যানবাহন

চেন্নাই, ২২ জুন (আইএএনএস): মাদক পাচার ও নিষিদ্ধ নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে ৭৭ জনকে…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top