News Flash

  • Home
  • প্রধান খবর
  • উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই বাহিনীর, শহীদ এক জওয়ান
Image

উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই বাহিনীর, শহীদ এক জওয়ান

জম্মু, ২৪ এপ্রিল (হি.স.): পহেলগাম সন্ত্রাসী হামলার পর জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গি দমন অভিযান আরও জোরদার করা হয়েছে। জম্মুর উধমপুরে জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর পেয়েই বৃহস্পতিবার সকালে সেখানে অভিযানে যায় সেনার হোয়াইট নাইট কোর। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানোর সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। দু’পক্ষের গুলির লড়াইয়ে এক জওয়ান আহত হন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।

সেনার হোয়াইট নাইট কোর জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এবং সেনার যৌথবাহিনী উধমপুরের বসন্তগড়ে অভিযানে যায়। জঙ্গিরা বসন্তগড়ে আশ্রয় নিয়েছে এই খবর নিশ্চিত হওয়ার পরই অভিযানে নামে যৌথবাহিনী। বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করছিল জঙ্গিরা। পালানোর সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে। কিন্তু বাহিনীও জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। দু’পক্ষের মধ্যে বেশ কিছু ক্ষণ সংঘর্ষ চলে। তবে জঙ্গিরা সংখ্যায় কত জন রয়েছে, তা স্পষ্ট হয়নি। জঙ্গিদের ধরতে চিরুনিতল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী।

Releated Posts

ইউপিএসসির শতবর্ষের যাত্রা তরুণদের আকাঙ্ক্ষা ও দেশবাসীর আস্থার প্রতিফলন: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ইউপিএসসির শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দীর্ঘ যাত্রার প্রশংসা…

ByByNews Desk Oct 1, 2026

‘সরকারই সবকিছুর একমাত্র প্রদানকারী’ ধারণা থেকে ‘নাগরিক দেবো ভব’-এর যুগে ভারত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ভারত এমন একটি সময় থেকে বেরিয়ে এসেছে যখন সরকারকে…

ByByNews Desk Oct 1, 2026

ভারত-ইইউ এফটিএ: বাণিজ্য চুক্তি ও প্রযুক্তি পরিষদের অগ্রগতি পর্যালোচনা পীযূষ গোয়ালের

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর ও কার্যকর করার পথে অগ্রগতি পর্যালোচনা করলেন…

ByByNews Desk Oct 1, 2026

১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে মোদী-পটেলের প্রশংসা, ‘গুজরাটি রক্ত বইছে তাঁর শিরায়’

নয়াদিল্লি/আহমেদাবাদ, ১ অক্টোবর (আইএএনএস): দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানের ককপিটে ভয়াবহ পরিস্থিতির মধ্যেও অসীম সাহস ও…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top