News Flash

  • Home
  • দেশ
  • বিদেশ থেকেও এল শোকবার্তা, পহেলগাম হামলায় ভারতের পাশে বিভিন্ন দেশ
Image

বিদেশ থেকেও এল শোকবার্তা, পহেলগাম হামলায় ভারতের পাশে বিভিন্ন দেশ

নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা আরও একবার নাড়িয়ে দিয়েছে ভারতকে। এই দুঃসময়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে বিভিন্ন দেশ। বিদেশ থেকেও এসেছে শোকবার্তা। আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, নেপাল, ইজরায়েল-সহ বিশ্বের বিভিন্ন দেশ ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে।

আমেরিকা : জম্মু ও কাশ্মীরের পহেলগামে “ইসলামপন্থী সন্ত্রাসী হামলায়” নিহতদের প্রতি সমবেদনা জানাতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন। প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে তাঁর সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, ভারত এই “কাপুরুষোচিত এবং জঘন্য সন্ত্রাসী হামলার” অপরাধী এবং সমর্থকদের বিচারের আওতায় আনতে বদ্ধপরিকর।

জার্মানি : জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ ‘এক্স’-এ পোস্ট করেছেন: “আমরা পহেলগামে পর্যটকদের ওপর জঘন্য সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। নিহতদের পরিজনদের প্রতি সমবেদনা, আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারতের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।”

ইজরায়েল : ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করে জানানো হয়েছে, আমার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদী, জম্মু ও কাশ্মীরের পহেলগামে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় আমি গভীরভাবে শোকাহত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইজরায়েল ভারতের পাশে রয়েছে।

অস্ট্রেলিয়া : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ‘এক্স’-এ পোস্ট করেছেন: “জম্মু ও কাশ্মীরে নিরীহ নাগরিকদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় আমি মর্মাহত। এই হিংসার কোনও যৌক্তিকতা নেই এবং অস্ট্রেলিয়া এর নিন্দা করে।”

ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ‘এক্স’-এ পোস্ট করেছেন: “কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলা অত্যন্ত বিধ্বংসী। আমার সমবেদনা ক্ষতিগ্রস্তদের, তাদের প্রিয়জনদের এবং ভারতের জনগণের সঙ্গে।”

নেপাল : নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি টুইট করেছেন, “নেপাল ভারতের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে এবং যে কোনও এবং সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে।”

Releated Posts

‘ব্যবস্থা ছাড়ছি, ব্যক্তি বা আদর্শ নয়’: ফের বিজেপি সভাপতির কাছে ইস্তফা জমা শেহজাদ পুনাওয়ালার

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): আর্থিক ও ব্যক্তিগত জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করে ফের বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের…

ByByNews Desk Aug 17, 2026

দিল্লিতে জুয়ার আসর, ৪ জন গ্রেফতার; উদ্ধার ৮৭,৬৩০ টাকা

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): দিল্লির গীতা কলোনি এলাকায় বেআইনি জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে শাহদরা জেলা…

ByByNews Desk Aug 17, 2026

প্রযুক্তি শিক্ষার্থীদের দক্ষতা দেশ গঠনে কাজে লাগানোর আহ্বান উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): প্রযুক্তি শিক্ষায় উত্তীর্ণ তরুণদের তাঁদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতাকে দেশ গঠনের কাজে ব্যবহার…

ByByNews Desk Aug 16, 2026

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যায় বিজেপি ও সংবাদমাধ্যমকে দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন পশ্চিমবঙ্গ মন্ত্রী ও রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার ঘটনায় বিজেপি…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top