News Flash

  • Home
  • দিনের খবর
  • নিরীহ নাগরিকদের ওপর বর্বরতার কোনও স্থান নেই আমাদের সমাজে : ওমর আব্দুল্লাহ
Image

নিরীহ নাগরিকদের ওপর বর্বরতার কোনও স্থান নেই আমাদের সমাজে : ওমর আব্দুল্লাহ

শ্রীনগর, ২৩ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। নিন্দার সুরে ওমর আব্দুল্লাহ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, নিরীহ নাগরিকদের ওপর বর্বরতার কোনও স্থান নেই আমাদের সমাজে।

পহেলগাম সন্ত্রাসী হামলা প্রসঙ্গে বুধবার এক্স হ্যান্ডেলে ওমর আব্দুল্লাহ লিখেছেন, “আমরা তীব্র নিন্দা জানাই। মূল্যবান জীবন চলে যাওয়ায় আমরা শোক প্রকাশ করছি। প্রিয়জনদের ক্ষতিপূরণ কোনও অর্থই দিতে পারবে না, তবে সমর্থন ও সংহতির নিদর্শন হিসেবে, জম্মু ও কাশ্মীর সরকার নিহতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য ২ লক্ষ টাকা এবং সামান্য আহতদের জন্য ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা করছে। আহতদের সর্বোত্তম চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। আমাদের হৃদয় শোকাহত পরিবারের প্রতি, এই অন্ধকার সময়ে আপনাদের পাশে আছি। কিন্তু সন্ত্রাস কখনও আমাদের সংকল্প ভাঙতে পারবে না, এই বর্বরতার পিছনে যারা রয়েছে তাদের বিচারের আওতায় না আনা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না।”

Releated Posts

গোয়ায় এসআইআর বিতর্ক: বাদ পড়া ৯৭ ভোটারের মধ্যে ৮৮ জন ফর্ম ৬ জমা দিয়েছেন, তিনজনের পর্তুগিজ পাসপোর্ট: সিইও

পানাজি, ১ অক্টোবর (আইএএনএস): গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ৯৭ জনের মধ্যে ৮৮ জন ভোটার তালিকায়…

ByByNews Desk Oct 1, 2026

কান্নুরে কেরলের মন্ত্রী জানীশের গাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কান্নুর, ১ অক্টোবর (আইএএনএস): কেরলের ক্রীড়ামন্ত্রী ও. জে. জানীশের সরকারি গাড়িতে বৃহস্পতিবার কান্নুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও…

ByByNews Desk Oct 1, 2026

ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ, মুখোশধারী অভিযুক্তের খোঁজ

ভুবনেশ্বর, ১ অক্টোবর (আইএএনএস): ওড়িশার ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে ২৬ বছর বয়সি এক মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক…

ByByNews Desk Oct 1, 2026

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top