News Flash

  • Home
  • দেশ
  • পহেলগামে জঙ্গি হামলায় বঙ্গের ৩ জনের মৃত্যু, শোকস্তব্ধ পরিজনরা
Image

পহেলগামে জঙ্গি হামলায় বঙ্গের ৩ জনের মৃত্যু, শোকস্তব্ধ পরিজনরা

কলকাতা, ২৩ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন পশ্চিমবঙ্গের ৩ জন। তাঁরা পরিবারের সঙ্গে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন, মঙ্গলবারের জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে বাংলার তিন বাসিন্দার। তাঁদের মধ্যে দু’জনের বাড়ি কলকাতায়, অপর জনের পুরুলিয়ার ঝালদায়।

কলকাতার বেহালার বাসিন্দা সমীর গুহ। পরিবার নিয়ে দিন কয়েক আগেই কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন তিনি। বুধবারই ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু তা আর হল না। স্বামীকে ছাড়াই কলকাতায় ফিরতে হচ্ছে সমীরের স্ত্রীকে। শুধু সমীর নয়, একই পরিণতি হয়েছে কলকাতার বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা বিতান অধিকারীর। বিতান কর্মসূত্রে থাকতেন ফ্লোরিডায়। বহুজাতিক সংস্থায় কর্মরত যুবকের স্ত্রী সোহিনীও থাকেন সেখানে।

পহেলগামে জঙ্গিদের গুলিতে মারা গিয়েছেন পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মনীশরঞ্জন মিশ্রও। তিনি কর্মসূত্রে থাকতেন হায়দরাবাদে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবিতে কাজ করতেন তিনি। আগে রাঁচিতে ছিলেন, সম্প্রতি বদলি হয়ে চলে যান হায়দরাবাদে।

Releated Posts

কেরলে অঙ্গ পাচার চক্র: ৯টি স্থানে ইডির তল্লাশি, বাজেয়াপ্ত নথি, ফ্রিজ করা হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট

কোচি, ২১ জুন (আইএএনএস): কেরলে বেআইনি অঙ্গ পাচার চক্রের তদন্তে বড়সড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাজ্যের বিভিন্ন…

ByByNews Desk Jun 21, 2026

উত্তরবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে বাসের ধাক্কা, নিহত ৪, আশঙ্কাজনক ১০

কলকাতা, ২১ জুন (আইএএনএস): উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত…

ByByNews Desk Jun 21, 2026

গ্রেট নিকোবর প্রকল্পের বিরোধিতার পেছনে ‘বাহ্যিক শক্তির’ মদত রয়েছে: কিরেন রিজিজু

শ্রী বিজয়া পুরম, ২১ জুন (আইএএনএস): কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন, প্রস্তাবিত গ্রেট নিকোবর অবকাঠামো প্রকল্পের বিরোধিতা…

ByByNews Desk Jun 21, 2026

ফল প্রকাশ না হওয়া পর্যন্ত উদ্বেগ কাটবে না, বলছেন নিট পুনঃপরীক্ষার্থীরা

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): নিট-ইউজি পুনঃপরীক্ষাকে ঘিরে দেশজুড়ে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা এখনও কাটেনি। বিভিন্ন রাজ্যের পরীক্ষা…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top