News Flash

  • Home
  • দেশ
  • মেঘভাঙা বৃষ্টি ও ধসে বিপর্যস্ত রামবান; হড়পা বানে মৃত দুই, ক্ষতিগ্রস্ত বহু বাড়ি
Image

মেঘভাঙা বৃষ্টি ও ধসে বিপর্যস্ত রামবান; হড়পা বানে মৃত দুই, ক্ষতিগ্রস্ত বহু বাড়ি

জম্মু, ২০ এপ্রিল (হি.স.): ভারী বৃষ্টির জেরে জম্মু ও কাশ্মীরের রামবানে আচমকা হড়পা বান নামে রবিবার। রামবানের ধর্মকুন্ড গ্রামে সকালে হড়পা বানে মৃত্যু হয়েছে দু’জনের। নিখোঁজ এক জন। বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও স্থানীয় প্রশাসন সূত্রে খবর। রবিবার সকালে বৃষ্টির পরিমাণ বাড়ে জম্মু ও কাশ্মীরে। ধর্মকুন্ড গ্রামের একটি খালের জল বিপজ্জনক মাত্রায় পৌঁছোয়। আচমকাই হড়পা বানের সৃষ্টি হয়। গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ঘরবাড়ি ছেড়ে অনেকেই উঁচু জায়গায় আশ্রয় নেন। তবে জলের তোড়ে বহু বাড়ি ভেসে গিয়েছে। বাড়িতে বহু গ্রামবাসী আটকে পড়েন। প্রশাসন সূত্রে খবর, ৯০-১০০ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের কাজ চলছে।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, এই দুর্যোগের জেরে জম্মু-কাশ্মীরে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। তবে স্থানীয় প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করছে। রামবান শহরে শিলাবৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো হাওয়া চলছে। বহু জায়গায় ধস নেমেছে। ফলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে।

—————

Releated Posts

ইথিওপিয়ায় অপহৃত গুজরাটের তিন বাসিন্দা দেশে ফিরলেন

মেহসানা, ১ অক্টোবর (আইএএনএস): অবৈধ অভিবাসনপথে আমেরিকা যাওয়ার চেষ্টা করার সময় ইথিওপিয়ায় নিখোঁজ হওয়া গুজরাটের তিন বাসিন্দা দেশে…

ByByNews Desk Oct 1, 2026

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top