News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যরাতে গির্জায় প্রার্থনা, ইস্টার সানডে উদযাপন খ্রিস্ট ধর্মাবলম্বীদের
Image

মধ্যরাতে গির্জায় প্রার্থনা, ইস্টার সানডে উদযাপন খ্রিস্ট ধর্মাবলম্বীদের

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): মধ্যরাতে গির্জায় গিয়ে ‘ইস্টার প্রার্থনায়’ অংশগ্রহণ। এরপর অংশ নেওয়া ইস্টারের র‌্যালিতে। যথোচিত ধর্মীয় মর্যাদায় ‘ইস্টার সানডে’ উদ্‌যাপন করলেন খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা। রবিবার দেশজুড়ে মহাসমারোহে পালিত হয়েছে ইস্টার সানডে, দেশের বিভিন্ন প্রান্তে গির্জায় চলে প্রার্থনা। ইস্টার উপলক্ষ্যে তিরুবনন্তপুরমের পালায়াম সেন্ট জোসেফের ক্যাথেড্রালে মধ্যরাতে প্রার্থনার আয়োজন করা হয়। কেরলের ত্রিশূরের ওলুরের সেন্ট অ্যান্টনির সাইরো মালাবার ফোরেন গির্জায়ও ইস্টারের প্রার্থনা করা হয়। চেন্নাইয়ের নেরকুন্দ্রমের সিএসআই ইমানুয়েল গির্জার ইস্টার ভিজিল প্রার্থনায় খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা যোগ দেন।

জেরুসালেমের গলগাথার রাস্তায় যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল যে দিন, সেই দিনকেই ‘গুড ফ্রাইডে’ বলে থাকেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বাইবেলের নিউ টেস্টামেন্ট অনুযায়ী, এর তিন দিন পরে, রবিবার ফের বেঁচে ওঠেন যিশু। মৃত্যুকে হারিয়ে যিশুর এই পুনরুত্থানকেই ‘ইস্টার সানডে’ হিসেবে পালন করেন তাঁরা।

Releated Posts

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top