News Flash

  • Home
  • দিনের খবর
  • আর ভদ্রতা দেখাতে পারছি না, বিমান বিলম্বে ক্ষুব্ধ ওমর আব্দুল্লাহ
Image

আর ভদ্রতা দেখাতে পারছি না, বিমান বিলম্বে ক্ষুব্ধ ওমর আব্দুল্লাহ

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): জম্মু থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল বিমান। তাতে ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। আকাশে তিন ঘণ্টা ধরে ঘুরেও গন্তব্যে পৌঁছয়নি সেই উড়ান, যেখানে বিমানে জম্মু থেকে দিল্লি যেতে সময় লাগে দেড় ঘণ্টা। রাত ১টায় জয়পুরে অবতরণ করে সেই দিল্লিগামী বিমান। শেষে সেখান থেকে দিল্লি পৌঁছয় রবিবার ভোররাত ৩টে নাগাদ।

এজন্য দিল্লি বিমানবন্দরের ‘বিশৃঙ্খলা’কেই দুষেছেন ওমর। তিনি সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, ‘আর ভদ্রতা দেখাতে পারছি না’। ওমর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘দিল্লি বিমানবন্দরে চরম অব্যবস্থা (মাফ করবেন, আমি আর ভদ্র থাকতে পারছি না)। জম্মু থেকে ওড়ার পরে তিন ঘণ্টা আকাশে। শেষে পথ বদল করে জয়পুরে নামে বিমান। রাত ১টার সময় আমি একটু খোলা হাওয়া নিতে বিমান থেকে নামলাম। জানি না কখন দিল্লি পৌঁছব।’’শেষ পর্যন্ত ওমরের বিমান দিল্লিতে পৌঁছয় ভোররাত ৩টে নাগাদ।

Releated Posts

স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে অন্ধ্রপ্রদেশে কর্মবিরতি জোরদার, জরুরি পরিষেবাও বয়কট জুনিয়র ডাক্তারদের

অমরাবতী, ১৭ আগস্ট (আইএএনএস): স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে অন্ধ্রপ্রদেশজুড়ে আন্দোলন আরও জোরদার করলেন জুনিয়র চিকিৎসকরা। সোমবার থেকে রাজ্যের সরকারি…

ByByNews Desk Aug 17, 2026

জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে বড় ধস, ব্যাহত যান চলাচল

জম্মু, ১৭ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় সোমবার বড়সড় ভূমিধসের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক…

ByByNews Desk Aug 17, 2026

বিদেশযাত্রার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, প্রতিকারের দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৭ আগস্ট (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার আগে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার অভিযোগ তুলে…

ByByNews Desk Aug 17, 2026

ভারত-নেপাল সীমান্তে সোনা-রুপো-সহ দুই নেপালি নাগরিককে আটক করল এসএসবি

কলকাতা, ১৭ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের ভারত-নেপাল সীমান্তে ঘোষণাবিহীন সোনা ও রুপো-সহ দুই নেপালি নাগরিককে আটক করেছে সশস্ত্র সীমা…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top