News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গড়িয়া পূজাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে উৎসবের আমেজ, প্রস্তুতি তুঙ্গে
Image

গড়িয়া পূজাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে উৎসবের আমেজ, প্রস্তুতি তুঙ্গে

আগরতলা, ২০ এপ্রিল : আগামীকাল রাজ্যের উপজাতি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব গড়িয়া পূজা। রাজ্যের সর্বত্র এই উৎসবকে কেন্দ্র করে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে রাজ্যের বিভিন্ন প্রান্তে গড়িয়া পূজা পালনের প্রস্তুতি চলছে জোরকদমে।

উল্লেখযোগ্যভাবে, রাজধানী আগরতলার নাজিরপুকুর পূজা কমিটি, প্রভাত চন্দ্র রায় পূজা কমিটি, কেবিসি পূজা কমিটি, প্রগতি প্লে সেন্টার পূজা কমিটি সহ বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা গড়িয়া পূজা উপলক্ষে আয়োজন করছে নানান ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

প্রতিবছরের মতো এবারও অভয়নগর ব্রিজের নিচে নেতাজি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ পূজার্চনা ও মেলার আয়োজন। তবে কাটাখালে চলমান উন্নয়নমূলক কাজের কারণে এ বছর মেলার পরিসর কিছুটা ছোট করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

গড়িয়া পূজা উপলক্ষে রাজ্যের উপজাতি অংশের মানুষ ঐতিহ্য মেনে বাবাগড়িয়ার আরাধনায় মেতে উঠছেন। তাঁদের বিশ্বাস, গড়িয়া দেবতার আশীর্বাদে ফসল ভালো হয়, পরিবারে সুখ-সমৃদ্ধি আসে। উৎসবমুখর পরিবেশে পালিত হবে এই ঐতিহ্যবাহী গড়িয়া পূজা। শান্তি ও সৌহার্দ্যের বার্তা নিয়েই এবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে বাজবে উৎসবের ঢাক।

Releated Posts

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top