News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সবজি ব্যবসায়ীর
Image

গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সবজি ব্যবসায়ীর

আগরতলা, ১৯ এপ্রিল: গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক সবজি ব্যবসায়ীর। আজ সকালে মর্ডান ক্লাব সংলগ্ন এলাকার স্হানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা তাঁকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে গিয়েছে। এদিকে, স্থানীয়রা ঘাতক গাড়িটি আটক করে। কিন্তু গাড়ির চালক ঘটনাস্থলে থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

ঘটনার বিবরণে মৃতের ভাই জানিয়েছেন, আজ সকালপ বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন সুভাষটিলা এলাকার বাসিন্দা প্রণব কুমার সাহা। তিনি বটতলা বাজারে সবজি ব্যবসায়ী ছিলেন। কিন্তু মর্ডান ক্লাবের সামনে আসতেই তাঁকে একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সাথে সাথে স্থানীয় ঘাতক গাড়িটিকে আটক করেন এবং দমকলবাহিনীকে খবর দিয়েছেন। কিন্তু ঘাতক গাড়ির চালক ঘটনাস্থলে থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ওই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top