News Flash

  • Home
  • দেশ
  • বিহারের জামুইয়ে গাছে ধাক্কা গাড়ির; ৩ যুবকের মৃত্যু, আহত একজন
Image

বিহারের জামুইয়ে গাছে ধাক্কা গাড়ির; ৩ যুবকের মৃত্যু, আহত একজন

জামুই, ১৯ এপ্রিল (হি.স.): বিহারের জামুইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারল একটি গাড়ি। শনিবার ভোররাতের ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জন যুবকের, এছাড়াও একজন প্রাণে বেঁচে গিয়েছেন। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে যাচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

প্রাথমিভাবে জানা গিয়েছে, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন, তাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। হতাহতরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং দেহগুলি উদ্ধার করে, পাশাপাশি গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- বাবা গুপ্তা, কল্যাণপুরের বাসিন্দা রিশু সিনহা এবং বিক্রম যাদব। আহত ব্যক্তির নাম রোহিত কুমার (২৫)।

Releated Posts

ইথিওপিয়ায় অপহৃত গুজরাটের তিন বাসিন্দা দেশে ফিরলেন

মেহসানা, ১ অক্টোবর (আইএএনএস): অবৈধ অভিবাসনপথে আমেরিকা যাওয়ার চেষ্টা করার সময় ইথিওপিয়ায় নিখোঁজ হওয়া গুজরাটের তিন বাসিন্দা দেশে…

ByByNews Desk Oct 1, 2026

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top