News Flash

  • Home
  • প্রধান খবর
  • জেইই মেইন পরীক্ষার ফল প্রকাশিত, ১০০ শতাংশ পেয়েছেন ২৪ জন শিক্ষার্থী
Image

জেইই মেইন পরীক্ষার ফল প্রকাশিত, ১০০ শতাংশ পেয়েছেন ২৪ জন শিক্ষার্থী

নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (জেইই)-এর ফলাফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। শনিবার সকালে অফিশিয়াল পোর্টাল jeemain.nta.nic.in-এ সেই ফল প্রকাশ করা হয়েছে। মোট ২৪ জন পরীক্ষার্থী ফুল মার্কস অর্থাৎ ১০০-তে ১০০ পেয়েছেন।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, ২৪ জন শিক্ষার্থী বিই বা বিটেকের প্রথম পত্রে সম্পূর্ণ ১০০ স্কোর করেছেন। শীর্ষ স্থানাধিকারিদের মধ্যে আছেন রাজস্থানের মহম্মদ আনাস ও আয়ুষ সিঙ্ঘল, পশ্চিমবঙ্গের দেবদত্তা মাঝি, দিল্লির দকশ ও হর্ষ ঝা এবং মহারাষ্ট্রের আয়ুশ রবি চৌধুরী। জেইই মেইন-এর ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ এই ফলাফল জানা যাচ্ছে। চলতি বছর ২ থেকে ৯ এপ্রিলের মধ্যে জেইই মেইন-এর দ্বিতীয় পর্বের এই পরীক্ষা নেওয়া হয়। মোট ৯,৯২,৩৫০ জন পড়ুয়া এবার এই পরীক্ষায় বসে। উল্লেখ্য, জানুয়ারি ও এপ্রিলে দু-দফায় জেইই মেইন পরীক্ষা নেওয়া হয়েছে। কোনও পরীক্ষার্থী দু’টি পর্বেই পরীক্ষায় বসলে, যেটিতে তিনি সর্বাধিক স্কোর করবেন, চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুতির সময় সেটিই বিবেচনা করা হবে।

Releated Posts

(Update) অশোকধাম মন্দিরে ভয়াবহ পদপিষ্ট, মৃত ৭; আহত ১৩-এর বেশি, নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার বিখ্যাত অশোকধাম মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়াবহ…

ByByNews Desk Aug 17, 2026

‘ছাত্রদের বছর চুরি হচ্ছে’, ইউজিসি-নেট পুনঃপরীক্ষা নিয়ে এনটিএ-কে নিশানা রাহুলের

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ভুল প্রশ্নপত্রের কারণে ইউজিসি-নেট-এর তিনটি বিষয়ে পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Aug 17, 2026

(update) অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১২-এর বেশি

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরের বাইরে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত…

ByByNews Desk Aug 17, 2026

অশোক ধাম মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১২-র বেশি

লখিসরাই, ১৭ আগস্ট (আইএএনএস): বিহারের লখিসরাই জেলার অশোক ধাম মন্দিরের বাইরে সোমবার পদপিষ্ট হয়ে অন্তত সাতজন পুণ্যার্থীর মৃত্যু…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top