News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনোরিটি ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ সভা, সংবিধান রক্ষায় সরব সুদীপ রায় বর্মন
Image

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনোরিটি ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ সভা, সংবিধান রক্ষায় সরব সুদীপ রায় বর্মন

আগরতলা, ১৯ এপ্রিল: ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনোরিটি ডিপার্টমেন্টের এক গুরুত্বপূর্ণ সভা শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। উপস্থিত ছিলেন দলের প্রবীণ নেতা ও বিধায়ক সুদীপ রায় বর্মন সহ মাইনোরিটি ডিপার্টমেন্টের নেতৃত্ব।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, “সংবিধানকে সুরক্ষিত রাখা দেশের প্রত্যেকটি নাগরিকের সাংবিধানিক দায়িত্ব। যারা সংবিধান প্রণেতা ড. বি. আর. আম্বেদকরের অবমাননা করছে, তারা মনুস্মৃতিতে বিশ্বাসী। তাদের চিন্তাভাবনা এখনো মধ্যযুগে আবদ্ধ।”

তিনি অভিযোগ করে বলেন, “বিজেপি দেশের সংবিধানকে মানে না বলেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টে ড. আম্বেদকর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার সাহস পেয়েছিলেন। বর্তমান শাসকদল গণতান্ত্রিক অধিকারকে খর্ব করছে, যা এই সংবিধান দেশের জনগণকে দিয়েছে।”

তিনি আরও বলেন, “সংবিধান রক্ষার্থে দেশের জনগণকে এগিয়ে আসতে হবে। ধর্মের নামে বিবাদ, আঞ্চলিক সংঘাত—এসব যেন না হয় তা নিশ্চিত করা সবার দায়িত্ব। দেশের সাধারণ মানুষকে সংবিধান রক্ষার লড়াইয়ে অংশ নিতে হবে।”

Releated Posts

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top