News Flash

  • Home
  • দিনের খবর
  • টানা তৃতীয় দিন ইডি-র দফতরে রবার্ট, জেরার মুখোমুখি প্রিয়াঙ্কার স্বামী
Image

টানা তৃতীয় দিন ইডি-র দফতরে রবার্ট, জেরার মুখোমুখি প্রিয়াঙ্কার স্বামী

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি) বৃহস্পতিবার নিয়ে টানা তৃতীয় দিন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী তথা ব্যবসায়ী রবার্ট ভডরাকে জিজ্ঞাসাবাদ করছে। তাঁর বিরুদ্ধে হরিয়ানার গুরুগ্রামে জমি সংক্রান্ত একটি লেনদেনে অর্থপাচারের অভিযোগ রয়েছে। নতুন দিল্লির ইডি অফিসে এই জিজ্ঞাসাবাদ চলছে। হরিয়ানার গুরুগ্রামে তাঁর কোম্পানী জমি কেনা নিয়ে অভিযোগের তদন্তের জেরে এই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিন রবার্টকে ইডি-র দফতর পর্যন্ত পৌঁছে দেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা।

রবার্ট এদিন ইডি-র মুখোমুখি হওয়ার আগে বলেছেন, “এটা রাজনৈতিক প্রতিহিংসা। এজেন্সিগুলির অপব্যবহার করা হচ্ছে। এটা ভুল। যখন এজেন্সিগুলি দেশের মুখ্যমন্ত্রী পদের প্রার্থীদের পেছনে লেগে থাকে অথবা যখন কোনও দল ভালো কাজ করে, তখন তাঁদের উপর আস্থা কীভাবে থাকবে? বিজেপির কোনও মন্ত্রী বা সদস্যকে ইডি তলব করেছে? তাদের কাউকে কেন তলব করেনি? বিজেপির সবাই কি ভালো? তাদের বিরুদ্ধে কি কোনও অভিযোগ নেই? বেশ কিছু অভিযোগ আছে। আমার সঙ্গে জনগণের শক্তি আছে, জনগণ আমার পাশে আছেন, কেউ আমাকে থামাতে পারবে না।”

Releated Posts

গোয়ায় এসআইআর বিতর্ক: বাদ পড়া ৯৭ ভোটারের মধ্যে ৮৮ জন ফর্ম ৬ জমা দিয়েছেন, তিনজনের পর্তুগিজ পাসপোর্ট: সিইও

পানাজি, ১ অক্টোবর (আইএএনএস): গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ৯৭ জনের মধ্যে ৮৮ জন ভোটার তালিকায়…

ByByNews Desk Oct 1, 2026

কান্নুরে কেরলের মন্ত্রী জানীশের গাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কান্নুর, ১ অক্টোবর (আইএএনএস): কেরলের ক্রীড়ামন্ত্রী ও. জে. জানীশের সরকারি গাড়িতে বৃহস্পতিবার কান্নুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও…

ByByNews Desk Oct 1, 2026

ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ, মুখোশধারী অভিযুক্তের খোঁজ

ভুবনেশ্বর, ১ অক্টোবর (আইএএনএস): ওড়িশার ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে ২৬ বছর বয়সি এক মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক…

ByByNews Desk Oct 1, 2026

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top