News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রোমান স্ক্রিপ্টের দাবিতে আন্দোলন: জনজাতিদের আবেগ নিয়ে রাজনীতি, অভিযোগ সুদীপ রায় বর্মনের এই
Image

রোমান স্ক্রিপ্টের দাবিতে আন্দোলন: জনজাতিদের আবেগ নিয়ে রাজনীতি, অভিযোগ সুদীপ রায় বর্মনের এই

আগরতলা, ১৭ এপ্রিল: রাজ্যে রোমান স্ক্রিপ্টের দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চরমে। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে প্রাক্তন মন্ত্রী ও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন কড়া ভাষায় আক্রমণ করলেন তিপরা মথা ও বিজেপিকে।

সুদীপবাবুর অভিযোগ, রাজ্যের বিভিন্ন জনজাতি ছাত্র সংগঠন ও তিপরা মথার নেতৃত্বে রোমান স্ক্রিপ্টের দাবিতে চলা আন্দোলন আসলে “স্ক্রিপ্টেড নাটক”। তিনি বলেন, “তিপ্রাসা জনগোষ্ঠীর আবেগ ও সেন্টিমেন্ট নিয়ে খেলা হচ্ছে। তাঁদের বোকা বানানো হচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, রোমান স্ক্রিপ্ট নিয়ে অতীতে বাম সরকার তালবাহানা করেছে, আর বর্তমান বিজেপি সরকার এই ইস্যুতে করছে “নোংরা রাজনীতি”।

তিপরা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে কটাক্ষ করে সুদীপবাবু বলেন, “তিপ্রাসারা অন্ধের মতো তাঁকে ভালোবেসেছিল। কিন্তু এটাকেই পুঁজি করে বিজেপি ও তিপরা মথা মিলে হয়েছে ‘মহা ঠকাই’। আর এই দুই মহা ঠকাইয়ের ধান্দায় ঠকতে হচ্ছে তিপ্রাসা জাতিগোষ্ঠীকে।”

তিনি বলেন, “এই ধরনের নাটকীয় আন্দোলন করে অধিকার আদায় হয় না। যদি সত্যিই রোমান স্ক্রিপ্টের প্রতি আস্থা থাকে, তবে গণতান্ত্রিক পথে আন্দোলনে নামা উচিত। তিপরা মথা ও অন্যান্য রাজনৈতিক দল যারা এই দাবিকে সমর্থন করে, তারা একত্রে গণতান্ত্রিক আন্দোলন করতে পারে।”

সুদীপ রায় বর্মন স্পষ্ট জানিয়ে দেন, কংগ্রেস ভোট পাক বা না পাক, ক্ষমতায় আসুক বা না আসুক, রাজ্যের তিপ্রাসা ও জনজাতি জনগোষ্ঠীর স্বার্থে সর্বদা সরব থাকবে। “তাদের ন্যায্য দাবি ও অধিকার রক্ষায় কংগ্রেস বরাবর পাশে ছিল, আছে, এবং থাকবে,”—বলেন তিনি। কংগ্রেস নেতার এই বক্তব্য রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত করেছে।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top