News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলা নববর্ষে সরকারি মূল্যে প্রায় ৬ হাজার কেজি মাছ বিক্রয় করা হবে : মন্ত্রী সুধাংশু
Image

বাংলা নববর্ষে সরকারি মূল্যে প্রায় ৬ হাজার কেজি মাছ বিক্রয় করা হবে : মন্ত্রী সুধাংশু

আগরতলা, ১৪ এপ্রিল : বাংলা নববর্ষে উপলক্ষে মৎস্য দপ্তরের উদ্যোগে সরকারি মূল্যে প্রায় ৬ হাজার কেজি মাছ বিক্রয় করা হবে। এজন্য রাজ্যের বিভিন্ন স্থানে ২১টি মৎস্য বিক্রয় কেন্দ্র খোলা হবে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস।

এদিন তিনি জানান, মৎস্য দপ্তরের নিজস্ব ফার্ম ও সমবায় সমিতির মৎস্য ফার্মের মাধ্যমে এই মাছ বিক্রয় করা হবে। নববর্ষে দিনে প্রধানত ৪ থেকে ৫ রকমের মাছ বিক্রয় করা হবে। এরমধ্যে রয়েছে রুই, কাতল, কার্প, মৃগেল ও সিলভারকার্প। মাছের বিক্রয়মূল্য সম্পর্কে জানাতে গিয়ে মন্ত্রী বলেন, রুই, কাতল, কালিবাউশ ও সিলভারকার্প সহ অন্যান্য মাছ ১ কেজি ওজনের নিচে বিক্রি করা হবে ২২০ টাকা প্রতি কেজি দরে, ১ থেকে ২ কেজি ওজনের মাছ বিক্রি করা হবে ২৫০ টাকা প্রতি কেজি দরে এবং ২ কেজির উপর ওজনের মাছ বিক্রি করা হবে ৩৫০ টাকা প্রতি কেজি দরে। মৃগেল এবং কার্প মাছ ১ কেজি ওজনের নিচে বিক্রি করা হবে ২০০ টাকা প্রতি কেজি দরে, ১ থেকে ২ কেজি ওজনের বিক্রি হবে ২২০ টাকা দরে এবং ২ কেজির উপর ওজনের মাছ বিক্রি হবে ৩৫০ টাকা প্রতি কেজি দরে।

সাথে তিনি যোগ করেন, নর্ববষ উপলক্ষ্যে ত্রিপুরা এপেক্স ফিসারিজ কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের অধীনে মহারাজগঞ্জ বাজারে অতি সূলভ মূল্যে ইলিশ মাছ বিক্রি করা হবে। এখান থেকে কম দামে মাছ ক্রয় করতে পারবেন আম জনতা। তাঁর কথায়, নর্ববষ উপলক্ষ্যে বাজারে এদিন মাছের দাম বেশি থাকে। ফলে, সকল অংশের মানুষ হাজার হাজার টাকা খরচ করে নবর্বষ পালন করতে পারেন না। তাই সকল অংশের মানুষদের কথা চিন্তা করে রাজ্যের বিভিন্ন স্থান সহ ত্রিপুরা এপেক্স ফিসারিজ কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের অধীনে মহারাজগঞ্জ বাজারেও মাছ বিক্রি করা হবে। এখান থেকে অতি সূলভ মূল্যে ইলিশ মাছ ক্রয় করতে পারবেন। কম দামে আগামী কাল মাছ বিক্রয় করা হবে বলে জানিয়েছেন তিনি। ইলিশ মাছ ৮০০ থেকে ১ কেজি ওজনের নিচে বিক্রি করা হবে ১২০০ টাকা প্রতি কেজি দরে, দেড় কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ১৫০০ টাকা দরে সাধারণ মানুষ কিনতে পারবে।ত্রিপুরা সরকারের এই পদক্ষেপে সাধারণ মানুষ ভীষণ খুশি হবেন বলে আশা ব্যক্ত করে বলেন সুধাংশু দাস।

Releated Posts

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top